গত শনিবার মাঝরাতে রাজ্যের সাগরদ্বীপ, বকখালির ওপর আছড়ে পড়ে বুলবুল। ঝড়ের গতিবেগ ছিল প্রায় ১২০ কিমি। এই ঝড়ের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিয়ে চিন্তিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই নির্দেশে আজ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।
ঘূর্ণিঝড়ের পর থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধারকার্য এবং ত্রান সরবরাহ। গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। এবার কেন্দ্রের তরফ ওই এলাকাগুলি আরও একবার খতিয়ে দেখবে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কাল বুধবার, দুপুর ২ টায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন তিনি। সেখানে নিয়ে দূর্গত মানুষদের সাথে কথা বলবেন তিনি। তাদের সমস্ত সুবিধা অসুবিধার দিকে নজর দিবেন তিনি।
বাবুল সুপ্রিয় জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সফর নয়। এটি সরকারি সফর। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারনেই দূর্গত মানুষদের কেন্দ্রীয় সাহায্যের জন্যই কাল বাবুল সুপ্রিয় যাবেন ওই এলাকাগুলিতে।
শনিবার রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে ফোনে কথা বলেন। কেন্দ্রের তরফ থেকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…