গত শনিবার পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের উপর বিধ্বংসী লীলা চালায় বুলবুল। বুলবুলের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি বঙ্গোপসাগরের উপর দিয়ে ধেয়ে আসছে আর এক ঘূর্নিঝড়। এই ঘূর্ণিঝড়টির প্রভাব পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলিতে।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তাণ্ডব চালানো বুলবুলের উৎপত্তি হয়েছিল দক্ষিণ চীন সাগরের মাতমো নামে এক ঝড় থেকে। মাতমো থেকে ছিটকে গিয়ে বঙ্গোপসাগরে সুপার সাইক্লোনে পরিনত হয়েছিলো বুলবুল। ঠিক তেমনই দক্ষিণ চীন সাগরে নাকরি নামে আরো একটি ঘূর্নিঝড়ের উদ্ভব হয়েছে।
আবহাওয়াবিদদের খবর অনুসারে সোমবার ভিয়েতনামে এই ঘূর্ণিঝড়টির শক্তি বাড়িয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্নাবর্তটি ভিয়েতনামের মধ্য দিয়ে দক্ষিণ থাইল্যান্ড এবং মায়ানমারে এলে এর জেরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১৪ নভেম্বরের দিকে বঙ্গোপসাগরে এই ঘূর্নাবর্তটি অবস্থান করবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এবং শক্তি বৃদ্ধি করে এটি ঘূর্নিঝড়েরও পরিনত হতে পারে। চেন্নাই এবং উত্তর তামিলনাড়ুতে নাকরির প্রভাব পড়বে বলে জানা গেছে। তবে ভারতে কবে আছড়ে পড়বে তার সঠিক সময়ে এখনও অনুমান করতে পারে নি আবহাওয়াবিদরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…