অফবিট

ছোট হাতির দুষ্টুমি, কুকুরকে নিয়ে মজার ছলে খেললেন হাতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জীবজগৎ বহু বৈচিত্র্যময়। তাদের মধ্যে বন্ধুত্ব ও বিশ্বস্ততার রসায়ন অভিনব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে হস্তিশাবক ও সারমেয়র বন্ধুত্ব নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা নিজের টুইটার অ্যাকাউন্টে 8 সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়ে সুশান্ত লিখেছেন, বন্ধুত্বের কোনো রূপ বা আকার হয় না। বন্ধুত্ব চিরন্তন এক সম্পর্ক।

ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি হস্তিশাবক তার সারমেয় বন্ধুর সাথে মহানন্দে খেলা করছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একটি বাঘ হরিণছানাকে লালন-পালন করছে। প্রকৃতপক্ষে পশু-পাখিদের জগতে সম্পর্কের কোনো ইকুয়েশন হয় না যা আরও একবার মনে করিয়ে দিয়েছে হস্তিশাবক ও সারমেয়র এই ভিডিওটি। সাধারণত হাতিকে ভয় পায় সারমেয়। কিন্তু এই ভিডিওতে হস্তিশাবক ও সারমেয় রীতিমত খুনসুটি করছে। এই ভিডিওতে প্রতি মুহূর্তে লাইক ও কমেন্টের পরিমাণ বাড়ছে।

এর আগেও সুশান্ত নন্দা একাধিকবার হাতিদের নিয়ে মজার মজার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। একজন ফরেস্ট অফিসার হিসাবে তিনি হাতি ও অন্যান্য জীবজন্তুদের সুরক্ষা দেওয়ার জন্য হাতিদের মজাদার ভিডিও শেয়ার করার মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে চেয়েছেন। সুশান্তের এই প্রচেষ্টা নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে কারণ এই প্রচেষ্টা সুশান্তের কর্তব্যপরায়ণতা প্রমাণ করেছে। এই কারণে সুশান্তের প্রত্যেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026