বিনোদন

রানী রয়ে গেলেন দুই নম্বরে, টিআরপি রেটিংয়ে বাজিমাত ‘মোহর-এর

সম্প্রতি প্রকাশিত হলো বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির টিআরপি রেটিং চার্ট। রেটিং চার্টে সর্বোচ্চ 10.4 টিআরপি রেটিংয় নিয়ে প্রথম স্থানে রয়েছে সোনামণি সাহা ও প্রতীক সেন অভিনীত ধারাবাহিক ‘মোহর’। ‘মোহর’-এর সঙ্গেই টিআরপি রেটিংয়ে প্রথম স্থানে রইল স্টার জলসা চ্যানেল। মাত্র দুই পয়েন্টের ফারাকে জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’ পেল দ্বিতীয় স্থান। একই সঙ্গে টিআরপি রেটিংয়ে জি বাংলাকে সন্তুষ্ট থাকতে হলো দ্বিতীয় স্থান পেয়েই। এর মাঝেই তৃতীয় স্থানটিও দখল করেছে স্টার জলসা। স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’ টিআরপি রেটিংয়ে 10.0 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ফলে চাপ বাড়ছে জি বাংলার চিত্রনাট্যকারদের উপর। স্টার জলসার ‘মোহর’ শঙ্খ ও মোহরের বিয়ের গল্পের উপর ভরসা করে দখল করেছে প্রথম স্থান। একই সঙ্গে স্টার জলসায় সম্প্রচারিত ‘খড়কুটো’ য় গুনগুন ও সৌজন‍্যের প্রেমকাহিনী সফল হয়েছে দর্শক টানতে।

তবে তুলনামূলক ভাবে ভালো ফল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। একসময় ‘কৃষ্ণকলি’ টিআরপি রেটিংয়ে সবচেয়ে উপরে থাকত। কিন্তু চিত্রনাট্যের একঘেয়েমির কারণে তা অনেক নিচে নেমে এসেছিল। তবে এই মুহূর্তে টিআরপি রেটিংয়ে চার নম্বর স্থানে রয়েছে ‘কৃষ্ণকলি’। সম্প্রতি ‘কৃষ্ণকলি’ নিয়েছে কুড়ি বছরের লিপ। সিরিয়ালে প্রবেশ ঘটেছে নিখিল ও শ্যামার মেয়ের। শ্যামা তার অতীত জীবনের স্মৃতি হারিয়ে ফেলেছে। সে এই মুহূর্তে বেনারসে থাকে। শ্যামার অবর্তমানে নিখিলের জীবনে এসেছে এক নতুন নারী। সব মিলিয়ে ‘কৃষ্ণকলি’তে তৈরী হয়েছে জমজমাট প্লট।

পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ‘শ্রীময়ী’ ও ‘সাঁঝের বাতি’। ‘শ্রীময়ী’-তে ইন্দ্রাণী হালদার ম্যাজিক বরাবরের মতো ছোট পর্দায় ঝড় তুলে দিয়েছে। আরও একবার দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছেন ইন্দ্রাণী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026