পুজোর আগেই খারাপ খবর, আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, জানুন কতটা দাম বাড়ল গ্যাসের

আজ থেকে অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে এবং এই মাসটা শুরু হলেই একটা উৎসবের আমেজ শুরু হয়ে যায়। নবরাত্রি থেকে শুরু করে দিওয়ালি এবং তারপর ছট পুজো সবকিছুই শুরু হয় এই মাস থেকে। কিন্তু তার মধ্যে আবার বৃদ্ধি পেয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম না বাড়লেও, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে বেশ কিছুটা। সম্প্রতি প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২০৯ টাকা বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১ অক্টোবর ২০২৩ রবিবার থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে।

পুজোর মরশুমে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হওয়ার ফলে বেশ কিছুটা সমস্যায় পড়েছেন খাবার দোকানের বিক্রেতারা। এখন দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরো দাম হয়েছে ১৭৩১ টাকা ৫০ পয়সা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত এই খবর জানানো হয়নি কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে এনআই এবং একাধিক সূত্রে এই পরিবর্তনের কথা জানা গেছে। ধরে নেওয়া যেতে পারে আর কিছুদিনের মধ্যেই এই নতুন দাম জারি করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

অন্যান্য মেট্রো শহরগুলির মধ্যে যদি আমরা কলকাতার কথা বলি তাহলে এলপিজি সিলিন্ডারের বর্তমান দামে ২০৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি দেখা গিয়েছে। এখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এখানে ১ হাজার ৬৩৬ টাকার পরিবর্তে ১ হাজার ৮৩৯ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে। মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এই মুহূর্তে ১৪৮২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৮৪ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৩ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮৯৮ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026