iPhone 15 কে টেক্কা দেবে নতুন Samsung Galaxy S24 সিরিজ, সামনে এল লঞ্চের তারিখ

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এরমধ্যে প্রিমিয়াম রেঞ্জে বাজিমাত করছে স্যামসং কোম্পানি। আজকাল আইফোনকেও টেক্কা দিতে পারে samsung কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোন। এই কোম্পানির Galaxy S24 সিরিজ নতুন করে সকলের প্রিয় হয়ে উঠছে। এই ফ্ল্যাগশিপ ফোনটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবে আইফোনের প্রিমিয়াম ফোনের সাথে। এই ফোনের স্পেসিফিকেশন ও দাম সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

S23 সিরিজ লঞ্চ হওয়ার পর থেকে কবে S24 লঞ্চ হবে সেই নিয়ে তুমুল চর্চা চলছে। এই সিরিজ নিয়ে অনেক গুজব ও স্পেসিফিকেশন ফাঁস চোখে পড়ছে ইন্টারনেটে। এই নতুন সিরিজ কবে লঞ্চ হচ্ছে সেই নিয়ে এবার তথ্য সামনে এসেছে। টিপস্টার আইস ইউনিভার্স অনুসারে, সিরিজটি ১৮ জানুয়ারী, ২০২৪ এর কাছাকাছি লঞ্চ করা হতে পারে। এই সময়ের মধ্যে লঞ্চ থেকে কোম্পানি অনেক সুবিধা পাবে। এটি কোম্পানিকে Vivo, Xiaomi, OnePlus এবং অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপগুলির সাথে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতায় পড়বে।

Samsung Galaxy S24 ফোনে ৬.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে। আর Galaxy S24 Plus ফোনে ৬.৬৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে। আর Ultra ফোনে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে। সবক্ষেত্রেই অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। এর প্রিমিয়াম মডেলে ১৪৪hz এর রিফ্রেশ রেট থাকবে। এই ফোনে Exynos 2400 বা Snapdragon 8 Gen 3 চিপসেট পাওয়া যাবে। ক্যামেরার কথা বললে, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স থাকবে। এতে ৫১০০ mah এর ব্যাটারি আছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026