তৃণমূল আমলে রাজ্যের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বিশেষ করে হিন্দুরা একেবারেই নিরাপদ নয় পশ্চিমবঙ্গে, এমনটাই দাবি বিশ্ব হিন্দু পরিষদের। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এনআরসি নিয়ে মুখ না খোলার পরামর্শ দিয়েছেন তাঁরা। এনআরসির বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরই বিপদ বাড়াচ্ছেন বলে দাবি করেছেন তাঁরা। রাজ্যের এই বৈষম্যমূলক আচরণের নিন্দা করে বিশ্ব হিন্দু পরিষদ বিষয়টিকে দৃষ্টিকটু বলে উল্লেখ করেছে।
বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন্দ পারাম্বে একটি সাংবাদিক সম্মেলনে বলেন এনআরসির হাত থেকে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাঁচাতে বেশ কিছু উলটোপালটা দাওয়াই দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একই সাথে মিলিন্দ এদিন অভিযোগ করেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বেশ কিছু হিন্দু বিরোধী কাজে উস্কানি দিচ্ছেন। লাভ জেহাদের মতো যেকোন ঘটনায় হিন্দুদের বিরুদ্ধে একতরফা ভাবে তদন্ত করছে রাজ্য, এমনও অভিযোগ করেন তিনি।
পশ্চিমবঙ্গের জরাজীর্ণ রামমন্দিরগুলোতে সংস্কারের কাজ শুরু করতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ। তবে এই কর্মসূচির আড়ালে সদস্য সংগ্রহ করায় তাদের আসল লক্ষ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…