ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সোমবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় 9 কোটি মানুষের রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে যে এই কাজটি খাদ্য দপ্তর শুরু করছে। প্রতিটি রেশন দোকানে মঙ্গল ও বুধবার ই-পস যন্ত্রে এই কাজটি শুরু করা হবে। পরিবারের একজন সদস্য তার পরিবারের আধার কার্ড নিয়ে গিয়ে এই নথিভুক্তকরণ করাতে পারেন।
কিভাবে এই নথিভুক্তকরণ করবেন তা জেনে নিন কিছু স্টেপ এর মাধ্যমে–
১) প্রথমে আপনার পরিবারের সদস্যদের এবং নিজের আধার কার্ড সঙ্গে নিতে হবে।
২) আধার কার্ডের সাথে রেশন কার্ডও নিতে হবে।
৩) আধার নাম্বারের সাথে যে ফোন নম্বরটি যুক্ত রয়েছে সেই ফোন নম্বরটা নিয়ে যেতে হবে।
৪) আপনি যখন খাদ্যসামগ্রী সংগ্রহ করতে যাবেন তখন ইপস যন্ত্রে আঙ্গুলের ছাপ এর মাধ্যমেই তথ্য যাচাই করা হবে।
৫) আপনার আঙ্গুলের ছাপটি স্ক্যান করার পর মোবাইলে একটি মেসেজ পাঠানো হবে। সেই কোডটি বলতে পারলে তারপরেই আপনাকে রেশন দেওয়া হবে।
৬) এই ভাবেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।
তবে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। মঙ্গল ও বুধবার এই নথিভুক্তকরণ প্রক্রিয়া চলবে। আর সপ্তাহে সোমবার বাদে বাকি দিনগুলি রেশন দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…