নিউজ

দুঃসংবাদ রেশন কার্ডধারীদের জন্য! তালিকা থেকে কাটা যেতে পারে আপনার নামও, কেন?

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে এবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই রেশন কার্ড নিয়ে কঠোর হচ্ছে। যারা যারা রেশন কার্ড রাখার শর্ত পূরণ করতে পারবে না তাদের সরকারের কাছে রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নিয়ম না মেনে রেশন কার্ড জমা না দিলে, আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে আপনার বিরুদ্ধে। ইতিমধ্যেই সরকার কার্ড জমা দেয়ার তারিখ একাধিকবার বাড়িয়েছে। এরপরও কাউকে অসৎ উপায়ে রেশন আত্মসাৎ করতে দেখা গেলে সরকার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

কেন্দ্রীয় সরকার এখন তাদের রেশন কার্ড প্রকল্প শুধুমাত্র প্রয়োজনীয় মানুষদের কাজে লাগানোর জন্য অযোগ্য ব্যক্তিদের তালিকা নিয়ে তদন্ত করছে। অফিসিয়াল সূত্র মতে ইতিমধ্যেই অযোগ্য ব্যক্তিদের রেশন কার্ড জমা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখানে একটাই প্রশ্ন। কারা এই অযোগ্য ব্যক্তি? জানা গিয়েছে, যাদের ১০০ স্কোয়ার মিটারের বেশি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি আছে অথবা যাদের চার চাকার গাড়ি ট্রাক্টর অথবা গ্রামের মধ্যে দু লাখ টাকা প্রতি বছরে ইনকাম (শহরের ক্ষেত্রে ৩ লাখ) রয়েছে তারা এই রেশন কার্ড প্রকল্পের জন্য অযোগ্য। এই সমস্ত ব্যক্তিকে ডিএসও অফিসে তাদের রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আসলে ২০১১ সালের জনগণনার নিরিখে সরকার তাদের লক্ষ্যমাত্রার রেশন কার্ড তৈরি করে ফেলেছে। এরপর আর নতুন রেশন কার্ড তৈরি হবে না। তাই এখন সরকারের লক্ষ্য যাতে অযোগ্য ব্যক্তিদের কার্ড বাতিল হয়ে গিয়ে যোগ্য ব্যক্তিরা সকলেই এই রেশন পরিষেবা নিতে পারে। এখনো অব্দি জাতীয় খাদ্য সুরক্ষা দপ্তরে রেশন কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে ২০১১ সালের জনগণনা রিপোর্ট অনুযায়ী। যদিও ২০১১ সালের তুলনায় ২০২২ সালে দেশের অনেক রাজ্যে জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

আসলে করোনার কারণে ২০২১ সালে জনগণনা করা সম্ভব হয়নি। তাই এখন শুধুমাত্র যোগ্যদের রেশন দেওয়ার জন্য এক নতুন পন্থা অবলম্বন করেছে জাতীয় খাদ্য সুরক্ষা দপ্তর। ডিস্ট্রিক্ট সাপ্লাই অফিস বা ট্যাহসিলে রেশন কার্ডের জন্য আবেদন পত্র জমা পরলে তার ভিত্তিতে প্রথমে অনুসন্ধান চালানো হয়। তারপর অযোগ্য প্রমাণিত হলে আবেদন বাতিল করে দেয়া হয় এবং যোগ্য প্রমাণিত হলে সেখানেই তৎক্ষণাৎ রেশন কার্ড বানানো হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026