নিউজ

সাময়িক স্বস্তি! কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে এই জেলায়, তবে তাতে কি মিটবে বৃষ্টির ঘাটতি?

ভ্যাপসা গরমের হাত থেকে মিলতে পারে সাময়িক স্বস্তি। রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে এতে বৃষ্টির ঘাটতি কমবে না। বাতাসে আরো জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। সঙ্গে তাপমাত্রার পারদও চড়তে পারে। এককথায়, এখনই আদ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। আজ কলকাতা শহরতলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। হলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রী সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক ছিল কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪-৯৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র ২.৩ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল পর্যন্ত মৌসুমী অক্ষরেখা দীঘার উপর দিয়ে ছিল। কিন্তু আজ তা সরে উড়িষ্যার বালাসরের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই রাজ্যে মূলত আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে দিনরাত। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির ধারা অব্যাহত ছিল। তবে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামীকাল শুক্রবার আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত লাগাতার ভারী বা অতি ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনার কথা জানায়নি হাওয়া অফিস। তবে বৃষ্টি কমাতে স্বাভাবিকের তুলনায় দুপুরের দিকে তাপমাত্রা বেশি থাকবে উত্তরবঙ্গে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026