খেলা

সিরিজে খারাপ প্রদর্শন, শীর্ষস্থান খোয়ালেন বুমরাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে উইকেটহীন থাকার জন্য ভারতের সেরা পেস বোলার জসপ্রিত বুমরাহ বুধবার ঘোষিত হওয়া সর্বশেষ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষস্থানটি হারালেন। ব্যাটিং ক্রমতালিকায় ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা যথাক্রমে শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন। সিরিজটিতে নিউজিল্যান্ড ভারতকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে এবং ৩১ বছরে এই প্রথমবার ন্যূনতম তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল।

দীর্ঘদিন আইসিসি ক্রমতালিকায় নেতৃত্ব দেওয়ার পর বুমরাহ র‌্যাঙ্কিংয়ে ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন। সবচেয়ে অবাক করার বিষয় হল কিউই পেসার ট্রেন্ট বোল্ট (৭২৮), চলতি সিরিজে দলেই ছিলেন না কিন্তু তিনি বুমরাহকে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিং থেকে সরিয়ে শীর্ষে পৌঁছে গেছেন। নিউজিল্যান্ডে বুমরাহের অত্যন্ত খারাপ সময় গেছে কারণ তিনটি ম্যাচে একটাও উইকেট পেতে ব্যর্থ হয়েছেন এই ভারতীয় জোরে বোলার। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে এই প্রথমবারের মতো বুমরাহ খালি হাতে ফিরেছেন। তিনি নিজের বোলিংয়ে রানের দিক দিয়ে কৃপণতা দেখালেও উইকেট পেতে ব্যর্থ হন যেজন্য নিউজিল্যান্ডকে প্রথম ও তৃতীয় উভয় একদিনের ম্যাচেই সর্বোচ্চ রান তাড়া করতে সক্ষম হয়।

আরও পড়ুন : ভারতীয় শিবিরে খুশির খবর, দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার

অপরদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৮৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন। তিনি কিউয়িদের বিপক্ষে তিন ইনিংসে মাত্র ৭৫ রান সংগ্রহ করেছেন তবুও র‌্যাঙ্কিং তালিকায় তার অবস্থান পরিবর্তন হয়নি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ওয়ানডে সিরিজ মিস করা ভারতীয় সহ-অধিনায়ক রোহিত শর্মা (৮৫৫), পাকিস্তানের বাবর আজম (৮২৯) এর আগে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই সিরিজে ভালো খেলার ফলস্বরূপ ভারতীয় খেলোয়াড় রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার ক্রমতালিকায় তিন ধাপ এগিয়ে এসে সপ্তম স্থানে রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026