আবার বাড়লো সোনার দাম। এই নিয়ে পরপর দুদিন বাড়লো সোনার দাম। আজ সোনার দাম ০.৩৮% বেড়ে প্রতি ১০ গ্রামে দাম হয়েছে, ৪০,৬৩৯ টাকা। টানা কয়েকদিন ধরেই কমছিল সোনার দাম। তারপরই পরপর দুদিন বাড়লো দাম। বিশ্ব বাজারে সোনার দাম বাড়ার ফলেই ভারতের বাজারেও সোনার দাম এত বেড়েছে বলে মত বিশেষজ্ঞ দের।
বিশ্ব বাজারে দাম বাড়ার পাশাপাশি ডলারের তুলনায় টাকার মূল্য কিছুটা কমার কারণেও সোনার দাম বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। রুপোর দামও বিগত কয়েকদিন ধরে কমছিল। কিন্তু আজ হঠাৎই অনেকটা দাম বেড়েছে রুপোর।
আরও পড়ুন : আজ চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, উদ্বোধন করবেন রেলমন্ত্রী
রুপোর দাম প্রতি কেজিতে ০.৬২% বেড়ে হয়েছে ৪৫,৭৮১ টাকা। আগের তুলনায় যা অনেকটাই বেড়েছে। এই বিয়ের মরসুমে সোনা, রুপোর দাম এভাবে বাড়ার ফলে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই যে সমস্যার মধ্যে পড়বে তা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…