বিনোদন

Dance Video: ‘বাদলি বাদলি লাগে’, গোরি নাগোরির মঞ্চ মাতানো নাচ দেখে চোখ কপালে দর্শকদের, ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, গোরি নাগোরির দুর্দান্ত নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ভিডিওটি নেটিজেনরাও তাড়িয়ে তাড়িয়ে রীতিমতো উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে গোরি নাগোরি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি নিজের একটি নাচের ভিডিওর সূত্র ধরে নেটমহলে নেটনাগরিকদের মাঝে তুমুল চর্চিত গোরি নাগোরি। ভিডিওতে গোরি নাগোরিকে জনপ্রিয়, হিট ভোজপুরি গান ‘বাদলি বাদলি লাগে’র তালে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। ভিডিওতে তাকে গোলাপি রঙের ঘাঘড়া চোলিতে দেখা গিয়েছে। এদিন তার সাথে কালো সালোয়ার কামিজে ছিলেন আরো এক তরুণ জনপ্রিয় হরিয়ানভি নৃত্যশিল্পী। তাদের নাচ দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন সেখানে উপস্থিত সকল দর্শকরাও। ভিডিওতে দর্শকদের উচ্ছ্বাস দেখেই তা স্পষ্ট হয়েছে সকলের কাছে।

উল্লেখ্য, গোরি নাগোরির এই সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ভিডিওটি ইউটিউবের জনপ্রিয় হরিয়ানভি চ্যানেল ‘ত্রিমূর্তি ক্যাসেটস্’ থেকে ১ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে তার সেই ভিডিও পৌঁছে গিয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষের কাছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকদের পাশাপাশি উচ্ছ্বসিত ভক্তরাও, তা বলাই বাহুল্য। সম্প্রতি গোরি নাগোরি নিজের এই ভিডিওটির সূত্র ধরেই আপাতত তার অগণিত অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছেও চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন। তার নাচের প্রশংসাও করেছেন বহুজন, সেকথা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। সকলের জন্য আরো একবার রইল সেই ভিডিওই, দেখে নিন।

Devparna Acharya

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026