নিউজ

নারকেলডাঙার ছাগলপট্টিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৫০টি ঝুপড়ি

কলকাতা: নারকেলডাঙার  বস্তিতে ভয়াবহ আগুন। যদিও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে নারকেলডাঙার ছাগলপট্টির বস্তির ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই। সোমবার ভোরের দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ বস্তির মধ্যে আগুন লেগে যায়। মুহূর্তে দাবানলের মত সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে লাগায়। পরে ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। সমস্ত ঘটনা তিনি নিজে পরিদর্শন করেন।

এক স্থানীয় বাসিন্দা এই অগ্নিকাণ্ড সম্পর্কে জানিয়েছেন, তার বোনের মেয়ের বিয়ের গয়না, দুশো কেজি চাল এবং অসংখ্য জামাকাপড় পুড়ে এই আগুনে ছাই হয়ে গিয়েছে। একে চারিদিকে করোনা পরিস্থিতি। তার ওপর এই ভয়াবহ অগ্নিকাণ্ড রাতের ঘুম কেড়ে নিয়েছে ছাগলপট্টি বস্তিবাসীদের। কী হবে এখন তাদের ঠিকানা? করোনা আবহের মধ্যে তারা যাবেই বা কোথায়? এই সকল দুশ্চিন্তা রীতিমতো তাদের তাড়া করে বেড়াচ্ছে। যদিও কি থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তা তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সময় একটি ট্রান্সফর্মার ফেটে গিয়েছিল বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026