নিউজ

দীর্ঘ লকডাউনের পর রাজধানীতে গড়ালো মেট্রোর চাকা

নয়াদিল্লি: দীর্ঘ লকডাউনের পর অবশেষে চালু হল রাজধানীর মেট্রো পরিষেবা। ১৬৯ দিন বন্ধ ছিল দেশের সবচেয়ে ব্যস্ততম শহর দিল্লির মেট্রো চলাচল। অবশেষে ‘আনলক ফোর’ শুরু হতেই সমস্তরকম কোভিড প্রোটোকল মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই মেট্রোর চাকা গড়ালো দিল্লিতে।

জানা গিয়েছে, সকাল ৭টা থেকে প্রথম ধাপে সময়পুর বদলি স্টেশন থেকে হুডা সিটি সেন্টার পর্যন্ত হলুদ লাইনে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। মেট্রো চলছে র‌্যাপিড লাইনেও। আগামী পাঁচ দিনে ধাপে ধাপে অন্যান্য লাইনেও পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রুখতে স্টেশনে এবং ট্রেনের মধ্যে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং মেট্রো আধিকারিকদের দেখা গিয়েছে মাস্ক ও ফেসশিল্ড পরে স্টেশনে ডিউটি করতে।

মেট্রো পরিষেবা চালু করা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘মেট্রো পরিষেবা দিল্লিতে চালু হওয়ায় আমি খুব খুশি। সমস্তরকম সাবধানতা অবলম্বন করে মেট্রো কর্তৃপক্ষ মেট্রো চলাচল করাচ্ছে। তাদের ব্যবস্থা দেখে আমি বেশ সন্তুষ্ট। তবে কোনওকিছুর বিনিময়ে এই সাবধানতাকে অবহেলা করা উচিত হবে না। তাই এভাবে সবকিছু মেনে পরিষেবা দেওয়া হলে কারোর কোনও অসুবিধা হবে না বলেই আমি মনে করছি।

মেট্রো স্টেশনে ঢোকার সময় যাত্রীদের থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশন করিয়ে ঢোকানো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরিষেবা কুড়ি শতাংশ করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আস্তে আস্তে পরিষেবার হার বাড়ানো হবে বলে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশকে নিয়োগ করা হয়েছে ভিড় সামাল দেওয়ার জন্য।

প্রসঙ্গত, দিল্লির পাশাপাশি এদিন বেঙ্গালুর, হায়দারাবাদ, কোচি, লখনউ ও নয়ডায় চালু হয়েছে মেট্রো পরিষেবা। তবে এখনও পর্যন্ত কলকাতা এবং অন্যান্য শহরগুলিতে মেট্রো পরিষেবা চালু হয়নি। তবে আগামী সপ্তাহে কলকাতাতেও মেট্রো পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026