নিউজ

ত্রাণ সামগ্রী নিয়ে বিক্ষোভ, জনতার রোষের মুখে পরে মাথা ফাটল ওসির

উত্তর ২৪ পরগণার বাদুড়িয়াতে বুধবার সকালে পুলিশ আধিকারিকদের সাথে সাধারণ মানুষের লড়াই বাঁধে। ত্রাণের সামগ্রীর দাবিতে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ তুলতে গেলে পুলিশ আধিকারিকদের মারধর করা হয়। এমনকি একজন ওসির মাথা ও ফেটে যায়। এছাড়া আরও ৪ জন পুলিশকর্মী ও জখম হন। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেন পুলিশরা। এমনকি ব়্যাফ ও নামানো হয়।

উত্তর ২৪ পরগনার বসিরহাট, হাসনাবাদ ও অন্যান্য এলাকাগুলিতে লকডাউন জারি হবার পর থেকেই ত্রাণ সামগ্রীকে কেন্দ্র করে একটার পর একটা অভিযোগ আসতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা বিভিন্ন অভিযোগ করেন। রাস্তা আটকে তারা বিক্ষোভ ও দেখান। কেউ বলেন যে রেশন সামগ্রী কারচুপি হচ্ছে তো কারোর অভিযোগ তারা ত্রাণ সামগ্রী ঠিকমতো পাচ্ছেন না।

সূত্রের খবর অনুযায়ী আজ সকালে বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করে। থালা হাতে নিয়ে স্থানীয়রা রাস্তায় নামে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছাতেই স্থানীয় বিক্ষোভকারীরা পুলিশদের উপর চড়াও হয়। পুলিশ আধিকারিকদের ব্যাপক মারধর করা হয়। একজন ওসির মাথাও ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া আরও ৪ জন পুলিশকর্মী গুরুতর জখম হন বলে জানা গেছে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জনিত পুলিশ লাঠিচার্জ করেন। বেশ কয়েকজনকে গ্রেফতার ও করা হয়েছে। পুলিশের তরফ থেকে এই পুরো বিষয়টিকে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026