করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। প্রতিনিয়ত আক্রান্তের সাথে সাথে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে বেশিরভাগ দেশেই ঘোষিত হয়েছে লকডাউন। বন্ধ স্কুল-কলেজ থেকে শুরু করে সমস্ত দোকানপাট। সরকারি নির্দেশ অনুসারে সাধারণ মানুষের ঘরেই কাটছে সময়।
কর্মব্যস্ততার এই দীর্ঘ ছুটিতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন প্রত্যেকে। তবে একঘেয়েমি কাটাতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক রাস্তা খুঁজে নিতে দেখা গেছে গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ থেকে শুরু করে সাধারণ মানুষদের। কেউ কেউ গাইছেন গান, কেউ পরিচিত গানে কোমর দোলাচ্ছেন, আবার কেউ ধরেছেন হাতা-খুন্তি, বানিয়ে ফেলছেন পছন্দের সব খাবার। শুধু তাই নয় সেগুলি সবার সাথে ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নাচতে দেখা গেছে ছোট্ট এক খুদেকে। বাপী লাহিড়ীর সুর এবং দেবশ্রী রায় অভিনীত বিখ্যাত গান “আমি কোলকাতার রসগোল্লা” গানে একরত্তি মেয়ের এই তুমুল নাচ দেখে অভিভূত গোটা নেট দুনিয়া। পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…