নিউজ

পশ্চিমবঙ্গের ৪ জেলাতে করোনা সংক্রমণ সব থেকে বেশি, উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের

করোনা আক্রান্তের রাশ যেন কিছুতেই টানা যাচ্ছে না। দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। দেশে সংক্রমণের সংখ্যা ১৯ হাজার ৯৮৪ জন। আর বাংলায় আক্রান্তের সংখ্যা ৪২৩ জন। যদিও কেন্দ্রের এই পরিসংখ্যানের সাথে রাজ্যের পরিসংখ্যানের বিস্তর ফারাক রয়েছে। গতকাল রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২৪৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জন।

নবান্নের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন যে পূর্ব মেদিনীপুরকে বর্তমানে রেড জোনে নেওয়া হয়েছে। এছাড়া রেড জোনে রয়েছে রাজ্যের আরও ৪ টি জেলা। সেগুলি হল- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। আর রাজ্যের ১০ টি জেলা রয়েছে অরেঞ্জ জোনে।  যেখানে আক্রান্তের সংখ্যা রেড জোনের তুলনাতে অনেক কম আছে। ৯ টি জেলা রয়েছে গ্রিন জনের অন্তর্গত। যেখানে এখনও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি।

রেড জোনের জেলাগুলির উপর বেশি সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার বেশ কিছু এলাকাতে কমব্যাট ফোর্স ও নামানো হয়েছে। মানিকতলা, কাঁকুড়গাছি, নারকেলডাঙা এই জায়গাগুলি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। কলকাতার বেশ কয়েকটি বাজারকে ও কয়েকদিনের জন্য বন্ধ করা হয়েছে। কারণ মানুষ বেশি পরিমাণে ভিড় করছে বাজারে। বার বার সাবধানতা অবলম্বন করতে বলা হলেও তারা সেটা মানছেন না।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজাবাজার ও পার্ক সার্কাসে গিয়ে মাইকিং করে মানুষদের লকডাউন মানার জন্য বার বার অনুরোধ করেছেন। লকডাউন যে বর্তমান কঠিন পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন সেটাও তিনি উল্লেখ করেছেন। আর রাজ্যের রেড জোনগুলিকে অরেঞ্জ জোনে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্তা নেওয়া হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026