নিউজ

আরও দু’দিন রাজ্যে চলবে প্রবল ঝড়বৃষ্টি, কালবৈশাখীর পূর্বাভাস দিল এই জেলাগুলিতে

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রবল বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সাক্ষী হয়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চল। শুধু তাই নয় শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে অনেক জায়গা থেকে। তবে এখানেই শেষ নয়, আগামী শনিবার পর্যন্ত থাকতে পারে এইরূপ পরিস্থিতি। জানা গেছে, নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলেই ঝোড়ো হাওয়ার সাথে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে গোটা রাজ্য জুড়ে।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যথা নদীয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা সর্বাধিক। সাথে বইতে পারে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

তবে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গেও ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শিলিগুড়ি ও দার্জিলিং এ শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে যা চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। তবে শুধু এই রাজ্যেই নয়, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্য, যেমন- অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখযোগ্য, ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কমে হয় ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা হয় ২৬.৬ ডিগ্রি, যা ছিল স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি কম। সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হয় ৬৫ থেকে ৯৫ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026