অস্বাভাবিকভাবে ওজন বেড়েছে বাহুবলীর দেবসেনা অনুষ্কা শেঠির, এমন চেহারা হয়েছে (PHOTO)

বলিউডের চেয়েও আজকাল দক্ষিণ ভারতের অভিনেত্রীদের সৌন্দর্যের প্রশংসা চলছে গত কয়েক বছর যাবৎ। আজকের বলিউড অভিনেত্রীরা তাদের সৌন্দর্য প্রদর্শন করলেও, দক্ষিণ ভারতীয় অভিনেত্রীরা নিজেদের সংস্কৃতিকে সবসময়ই সামনে রেখে এসেছে। অনুষ্কা শেঠি হলেন দক্ষিণ ভারতের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন এবং দর্শকরা তাকে খুব পছন্দ করে এবং বাহুবলী ছবিতে তিনি যেভাবে দেবসেনার চরিত্রে অভিনয় করেছিলেন তা এখনও হয়তো মানুষের মনে রয়ে গেছে। যদিও এই ছবির পর আর কোনো ছবিতে দেখা যায়নি এই সুন্দরী অভিনেত্রীকে। অনেকেই এই সিদ্ধান্তের কারণ জানেনা, তবে আজকাল সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই ছবি সামনে আসার পরেই জানা গিয়েছে তার সিনেমার জগৎ থেকে বিরতি নেওয়ার কারণ হলো তার বেড়ে যাওয়া ওজন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, কেনো অনুষ্কা শেঠির ওজন এত তাড়াতাড়ি বেড়ে গেলো। চলুন সে কারণটাই জেনে নেওয়া যাক।

ওজন বেড়েছে অনুষ্কা শেঠির

বাহুবলী ছবিতে দেবসেনা হয়ে মানুষের মন জয় করা অনুষ্কা শেঠি আজকাল তার নতুন লুকের কারণে নতুন করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন। অনুষ্কা শেঠির সাম্প্রতিক ছবি যারা দেখছেন তারা হয়তো প্রথম দেখাতেই তাকে চিনতে পারবেন না। এই ছবিতে আমরা দেখছি অনুষ্কা শেঠির ওজন অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। বাহুবলী ছবির পর থেকে অনুষ্কা শেঠিকে কোনও ছবিতে দেখা যায়নি। অভিনেত্রী হিসেবে এই ওজন খুব একটা স্বাভাবিক নয়। কিন্তু কেনো হঠাৎ এরকম ওজন বাড়লো অভিনেত্রীর? কোনো বিশেষ কারণবশত কি এরকম ওজন বেড়েছে তার?

ওজন বৃদ্ধির আসল কারণটা কি?

সম্প্রতি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেঠিকে যারাই দেখেছেন, তারাই করেছেন যে, এই অভিনেত্রী নিশ্চয়ই কোনো গুরুতর অসুস্থতায় ভুগছেন যার কারণে তার ওজন এত বেড়েছে। এক সময় অনুষ্কা দক্ষিণ ভারতের অন্যতম সুন্দরী অভিনেত্রী ছিলেন। তবে অনুষ্কা শেট্টির এই ওজন তার কোনও অসুস্থতার কারণে বাড়েনি। তবে, তার এই ওজন বৃদ্ধির পিছনে রয়েছে তার একটি নতুন সিনেমা। এখন অনুষ্কা তার আসন্ন ছবির প্রস্তুতিতে ব্যস্ত এবং সেই ছবিতে তাকে একজন মোটা মহিলার চরিত্রে অভিনয় করতে হবে। এই কারণেই অভিনেত্রী এখন তার ওজন বৃদ্ধি করছেন।

BharatBarta Desk

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026