পলিটিক্স

শোভনের সাথে নতুন ইনিংস শুরু, ফেসবুক প্রোফাইলে নিজের নাম বদলে ফেললেন বৈশাখী

তৃণমূলে ফেরার জল্পনা চলছিল এবার তার মাঝেই নতুন বিতর্ক। এবারে ফেসবুক প্রোফাইলে নিজের নামের পাশে বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের নাম জুড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রোফাইলে নতুন নাম হল বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এবারে এই রাজনৈতিক জুটি নতুন মাত্রা পেয়েছে এই নাম যোগের ঘটনায়। বেশ কিছুদিন আগে থেকেই তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়েছিল। যখন থেকে নারদ মামলায় শোভন চট্টোপাধ্যায় জড়িয়ে পড়েছেন তার পর থেকেই তৃনমূল প্রীতি বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর।

নারদ মামলায় শোভনের নাম জড়ানোর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করেছিলেন দুজনেই। শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, আমরা যখন নিজাম ফেলেছে বসে ছিলাম তখন অফিশিয়াল বলেছিলেন সিএম ম্যাডাম ডাকছেন। আমি যাই। এটা স্নেহ-ভালোবাসা কর্তব্য। এটা অবশ্যই একটা বড় পাওনা। এস এস কে এম এ ভর্তি থাকাকালীন আবার শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, হাসপাতাল থেকে অনুরোধ করবো আমাকে প্রপারলি ডিসচার্জ করা হচ্ছে না, আমাকে চক্রান্ত করে আটকে রাখা যাবে না। এই মন্তব্যের পরে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় পাল্টা শোভনের বিরুদ্ধে তোপ দেখেছিলেন।

অন্যদিকে বৈশাখির বক্তব্য ছিল, এসএসকেএম হাসপাতালে জোর করে আটকে রাখা হয়েছে শোভন কে। কেউ এসে দরজায় ধাক্কা দিচ্ছেন, কেউ আবার এসে ঘরের মধ্যে হাতাহাতি শুরু করেছেন। শোভন চট্টোপাধ্যায় নিজেও বলেছিলেন, পরিষেবা নিয়ে কোন বিতর্ক ছিল না কিন্তু বাইরে লোকজন এসে হট্টগোল করছিল। এখানে টিএমসি রাজ্য সরকারের প্রসঙ্গ ছিল না।

যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেই সময় বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় কে কটাক্ষ করে বলেছিলেন, আমি ম্যাডামের ইন্টারফেয়ার করার জন্য বিরোধিতা করেছিলাম। আমি তার মধ্যযুগীয় বর্বরতার জন্য কনডেম করেছিলাম। কিন্তু তার পরেই দেখা যায় শোভন এবং বৈশাখী একাধিক তৃনমূল নেতাদের বাড়ি গিয়ে তাদের সাথে আবার কথোপকথন শুরু করে দিয়েছেন। তারা সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন বলে খবর। তবে যাই হোক বৈশাখী এবং রত্নাকে নিয়ে বর্তমানে রাজনীতিতে বিতর্ক চলছেই। তার মাঝেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর প্রোফাইলে নাম পরিবর্তন নতুন মাত্রা যোগ করেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026