আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। এই কথা বিচার করে বলা যায় ভারতের বুকে বাজেট মূল্যের বাইক কোম্পানির মধ্যে অন্যতম হলো বাজাজ।
বাজেট রেঞ্জের বাইকের কথা বলতে গেলে বাজাজ কোম্পানির একটি বাইক মন জয় করেছে সকলের। তবে ২০১৫ সালের এই বাইকটি মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। বাজেট রেঞ্জের মহারাজ ডিসকভার ১০০ বাইকটি আবার নতুন রূপে আসতে চলেছে। এই বাজাজ ডিসকভার ১০০ বাইকে একটি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুলড ৯৪.৩৮ সিসি ইঞ্জিন রয়েছে, যা ৭৫০০ rpm-এ ৭.৭ bhp এবং ৫০০০ rpm-এ ৭.৮৫ Nm টর্ক উৎপন্ন করে। এছাড়া এটি এক লিটারে ৮৪ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে।
এই বাজাজ ডিসকভার ১০০ বাইকে থাকবে একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট। এতে অ্যানালোগ স্পিডোমিটার ও ওডোমিটার থাকবে। এছাড়া এতে থাকছে ডিজিটাল ট্রিপমিটার ও ফুয়েল গেজ। তবে অনেকেই মনে করছেন এই বাইকে সম্পূর্ণ ডিজিটাল মিটার পাওয়া যেতে পারে। এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…