খেলা

IPL 2023: আইপিএলে অবিশ্বাস্য রেকর্ড, পরপর ২ বলে মিডল স্টাম্প ভাঙলেন আর্শদীপ সিং

গতকাল শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে পাঞ্জাবের তারকা বোলার আর্শদীপ সিং গড়লেন এক অবিশ্বাস্য রেকর্ড। আইপিএলের ইতিহাসে এমন বিস্ময়কর রেকর্ড নেই কোন ক্রিকেটারের ঝুলিতে। গতকাল দিনের প্রথম খেলায় আশ্চর্যজনকভাবে লখনউ সুপার জায়েন্টসকে ৭ রানে পরাজিত করে গুজরাট টাইটান্স। পাশাপাশি দিনের দ্বিতীয় খেলায় আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারায় পাঞ্জাব কিংস। তবে শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করে মুম্বাইয়ের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি মারেন আর্শদীপ সিং।

গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাঞ্জাব কিংস। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারণের মাত্র ২৯ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। তবে বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিষাণের উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দলের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ৪৪, সূর্য কুমার যাদব ৫৭ এবং ক্যামেরন গ্রিনের ৬৭ রানের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছায় মুম্বাই ইন্ডিয়ান্স।

যখন জয়ের জন্য শেষ ওভারে মুম্বাইয়ের সামনে লক্ষ্যমাত্রা ১৬, তখন অধিনায়ক স্যাম কারণ বল তুলে দেন আর্শদীপ সিংয়ের হাতে। আর শেষ ওভারে বল হাতে পেয়ে অবিশ্বাস্য রেকর্ডটি গড়েন তিনি। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন টিম ডেভিড। পরের বলে কোনো রান করতে পারেননি তিলক ভার্মা।

ওই ওভারের তৃতীয় বলে আর্শদীপের দুর্দান্ত ইয়র্কার বলে ক্লিন বোল্ড হন তিলক। এই ইয়র্কার বলেই তিলক বর্মার মিডল স্টাম্প ভেঙে দেন আর্শদীপ। তবে এখানেই শেষ নয়, স্টাম্পটি প্রতিস্থাপন করা হলে ওভারের চতুর্থ বলে নেহাল ওয়াধেরাকে ফের ইয়র্কার বল করেন তিনি। আশ্চর্যজনকভাবে সেই বলেও মিডল স্টাম্প ভেঙে ফেলেন আর্শদীপ সিং। পরপর দুই বলে মিডল স্ট্যাম্প ভেঙে ফেলার এমন অবিশ্বাস্য রেকর্ড নেই বিশ্ব ক্রিকেটে কোন ক্রিকেটারের ঝুলিতে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026