টেক বার্তা

পেট্রোল অথবা চার্জ দেওয়ার কম ঝামেলা নেই, অত্যাধুনিক প্রযুক্তির স্কুটার লঞ্চ করতে চলেছে Bajaj

দিনের পর দিন জ্বালানী তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বেড়েই চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। মূলত, কম খরচে অধিক পথ অতিক্রম করা সম্ভব বলে আজকাল বেশিরভাগ মানুষ চিরাচরিত পেট্রোল কিংবা ডিজেল গাড়ি ছেড়ে ইলেকট্রিক গাড়ির দিকে মনোনিবেশ করছে। বিশেষ করে বিগত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে ইলেকট্রিক স্কুটার বিক্রয়ের হার। বর্তমানে ভারতের বাজারে Ola, TVS, Honda এবং Bajaj-এর মতো চিরাচরিত কোম্পানি গুলির পাশাপাশি একাধিক নতুন কোম্পানি ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে। যা মানুষের কাছে বিশ্বাস ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।

তবে প্রতিযোগিতামূলক এই বাজারে গাড়ি নির্মাণ সংস্থা বাজাজ এবার নতুন ইলেকট্রিক স্কুটারের সাথে ভারতীয়দের পরিচয় করিয়ে দিতে চলেছে। যদিও নতুন এই ইলেকট্রিক স্কুটারটি এখনও পর্যন্ত পর্যবেক্ষণমূলক পরিস্থিতিতে রয়েছে। তবে খুব শীঘ্রই Ola S1 Air-এর প্রতিযোগী হিসেবে বাজাজের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হবে বাজারে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারে চেতকের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। তবে কিছু নতুন প্রযুক্তি সংযুক্ত করা হবে এই ইলেকট্রিক স্কুটারে।

বাজাজের তরফ থেকে বলা হয়েছে, নতুন এই ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করলে চার্জ দেওয়ার ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পাবেন গ্রাহকরা। কারণ, বাজাজের এই নতুন ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হচ্ছে অদল বদল যোগ্য ব্যাটারি। অর্থাৎ আপনি চাইলে চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাটারি খুলে নতুন ব্যাটারি প্রতিস্থাপন করতে পারবেন। আর এভাবেই বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি। এখানেই শেষ নয়, দামের ক্ষেত্রেও ভিন্নতা আনতে চলেছে বাজাজ। জানা যাচ্ছে, তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারের অন রোড মূল্য ১ লাখের কাছাকাছি হবে। যেখানে বাজাজ চেতক ইলেকট্রিক গাড়ির মূল্য ১.২ লাখ টাকার কাছাকাছি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026