টেক বার্তা

এই মাসেই প্রকাশ্যে আসছে ‘মিনি ওয়াগন আর ইভি’

ভারতের অটোমোবাইল বাজারে সবার প্রথম পছন্দ হয়ে ওঠা মারুতি সুজুকি এখন বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে। মানুষের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি সময়ে সময়ে একাধিক সেগমেন্ট মডেল বাজারে নিয়ে আসে। আগামী ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হতে চলা জাপান মোবিলিটি শো ২০২৩-এ Suzuki eWX ev গাড়িটি উপস্থাপন করতে চলেছে মারুতি কোম্পানি।

এখনও পর্যন্ত নতুন এই গাড়ির দাম সহ ফিচার অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোম্পানি। তবে মনে করা হচ্ছে, আন্তর্জাতিক বাজারের পর ভারতেও এই বৈদ্যুতিক গাড়ি চালু করা হবে। সুজুকির নতুন গাড়ি সুজুকি ইডব্লিউএক্স ইভি দেখতে অনেকটা মিনি ওয়াগন আর ইভির মতো।

Suzuki eWX ev একটি ক্রসওভার গাড়ি। ছোটখাটো পরিকাঠামোর মধ্যে তৈরি করা এই গাড়ি দৈর্ঘ্যে ৩৩৯৫ মিমি, প্রস্থ ১৪৮৫ মিমি এবং উচ্চতা ১৬২৯ মিমি এর মধ্যে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। গাড়িটি দেখতে খুব ছোটো মনে হলেও ভিতর থেকে বেশ ভালই জায়গা থাকবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে প্রচুর ফিচার দেখতে পাওয়া যেতে পারে বিদ্যুৎ চালিত এই গাড়িতে। জাপান এমনিতে প্রযুক্তির ব্যাপারে বেশ উন্নত। তাই প্রযুক্তি সম্পর্কিত কোনো বিষয়ের ক্ষেত্রে জাপানের প্রতি অনেকের আস্থা থাকে একটু বেশি।

এ ছাড়া গাড়িতে দেওয়া হয়েছে সি শেপ লাইটিং ইউনিট, এলইডি লাইট বার ও উইং মিরর। এর ডোর প্যাড ও ড্যাশবোর্ডে দেওয়া হয়েছে বিভিন্ন রঙ। গাড়ির অভ্যন্তরটি স্কোয়ার আকৃতির। এতে একটি টু স্পোক স্টিয়ারিং হুইল রয়েছে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026