Categories: নিউজ

হোটেল রুম নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি, নাহলে বড় সমস্যা হতে পারে

সামনেই আসছে শীতকাল। আর এই সময়ে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। কোথাও ঘুরতে গিয়ে প্রথম যেই জিনিসের দরকার পড়ে তা হল হোটেল রুম। আগে কোথাও ঘুরতে গিয়ে হোটেল রুম খুঁজতে নাজেহাল হতে হত পর্যটককে। তবে আজকাল টেকনোলজির জামানায় তৈরি হয়েছে অনেক অনলাইন ওয়েবসাইট যার মাধ্যমে আপনি নিজের ঘরে বসে আগে থাকতে হোটেল বুক করতে পারেন। এই হোটেল রুম হল খুবই নিজস্ব জায়গা। অনেকেই এই হোটেলে সারাদিন ভ্রমণের পর নিজের সঙ্গীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেন। তবে হোটেলে রাত কাটানোর আগে আপনার অবশ্যই কিছু বিশেষ বিষয় জেনে নেওয়া দরকার। নাহলে নিজের অজান্তে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।

কোনো হোটেলে গেলে প্রথমেই বেশ কয়েকটি জিনিস আপনার চেক করে নেওয়া উচিত। প্রথমত, হোটেলের মধ্যে যে জিনিসটির দিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, তা হল হোটেলের শৌচালয়। হোটেল রুমের সঙ্গে অ্যাটাচ শৌচালয় ব্যবহার করার আগে ভালো করে দেখে নিতে হবে যে কোনো পোকামাকড় তার ভেতর বাসা বেঁধেছে কিনা। কমোড থাকলে ভালো করে ফ্ল্যাশ করে নিতে হবে। এই হোটেলের শৌচালয় থেকে অনেক ধরনের রোগ ছড়ায়।

এছাড়া হোটেল থেকে দেওয়া যেকোনো মগ বা জলের গ্লাস ব্যবহার করার আগে নিজে থেকে ভালো করে ধুয়ে নিন। গ্লাস থেকে রোগ সংক্রমণ সবথেকে বেশি ছড়ায়। এছাড়াও, বিছানার চাদর তুলে ভালোভাবে দেখে নিতে হবে যে বিছানায় কোনরকম পোকামাকড় আছে নাকি। আর হোটেল রুমে ঢোকার পর দরজায় লক আছে নাকি দেখতে হবে। শেষমেষ, যেকোনো হোটেলে ঢোকার সময় দেখে নিতে হবে তার আপদকালীন বাহির পথ কোন দিকে রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026