বলিউড

সলমন খানকে নিজের ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কার উৎসর্গ করলেন বজরঙ্গি ভাইজানের মুন্নি, ভাইরাল ছবি

বজরঙ্গি ভাইজান ছবির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া ছোট্ট মুন্নি ওরফে হর্শালি মালহোত্রা এবারে সম্মানিত হলেন ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কারে। পরিচালক কাবির খান পরিচালিত ছবি বজরঙ্গি ভাইজান সালমান খানের অভিনয় করে ভারতের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন মুন্নি। তবে বর্তমানে আর মুন্নি সেই ছোট্ট ৬ বছরের বাচ্চাটি নেই। তবে বয়সে বড় হলেও, তার জনপ্রিয়তা যে কমে গেছে তা কিন্তু নয়। ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে হর্শালির।

রবিবার ৯ জানুয়ারি ছিল তার জীবনের একটি বিশেষ দিন। এই তার মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। বজরঙ্গি ভাইজান ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কারে পুরস্কৃত হলেন হর্শালি। আর এই সুখবরটা ইনস্টাগ্রামে নিজের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিতে এতোটুকু দেরি করেননি মুন্নি। ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কারটি হাতে নিয়ে তিনি একটি ছবি তুলেছেন, যা তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। এই ছবিতে আমরা দেখতে পেলাম হর্ষালি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখে মিষ্টি হাসি নিয়ে ছবি তুলেছেন। তার পরনে রয়েছে সাদা এবং লাল রঙের কমিউনিকেশন বিশিষ্ট একটি লেহেঙ্গা। সঙ্গেই তার পোশাকের দীপ্তি আরো বাড়িয়ে তোলার জন্য রয়েছে একটি গোলাপি রঙের ওড়না।

ছবিটি ইনস্টাগ্রামে আপলোড করে তিনি সালমান খান, কবির খান এবং অন্যান্যদের ধন্যবাদ জানালেন তার উপরে ভরসা রাখার জন্য। এই ছবিটির ক্যাপশনে তিনি লিখলেন, ‘এই অ্যাওয়ার্ডটি সালমান খান, কবির খান এবং মুকেশ ছাবড়াকে উৎসর্গ করলাম কারণ তারা আমার উপরে বিশ্বাস রেখেছেন এবং এই ছবিতে অভিনয় করার সুযোগ দিয়েছেন আমাকে। সর্বোপরি গোটা বজরঙ্গি ভাইজান টিমের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা না থাকলে হয়তো আমি এই পুরস্কারটা জিততে পারতাম না কখনোই। সম্পূর্ণ বজরঙ্গি ভাইজান টিমের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই।’ দেখে নিন সেই ছবিটি।

তবে শুধুমাত্র ওই একটি ছবি নয়, তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়ারির সঙ্গেও একটি ছবি গণমাধ্যমে আপলোড করলেন। এই ছবিতে তাকে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রের রাজ্যপালের হাত থেকে তিনি ওই সম্মানীয় পুরস্কার গ্রহণ করছেন। এই ছবিটি আপলোড করে তিনি ক্যাপশন দিলেন, ‘মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়ারির হাত থেকে ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কার এর মত একটি সম্মানীয় পুরস্কার পেয়ে আমি ধন্য।’ এই ছবিটিও আগের ছবিটির মতো সোশ্যাল মিডিয়াতে হয়েছে জনপ্রিয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026