বলিউড

Shah Rukh Khan: শাহরুখের রাজপ্রাসাদ ‘মন্নত’ উড়িয়ে দেওয়ার হুমকি, গরাদে যেতে হল জবলপুরের গুণধর

গত বছর অক্টোবর মাস থেকে একের পর এক ঝড় বয়ে চলেছে বলিউড বাদশা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরীর ওপর। গত ২রা অক্টোবর ক্রুজ পার্টি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। দু’দফায় এনসিবি হেফাজতের পর টানা ২৫ দিন আর্থার জেল হেফাজতে থাকার পর দীর্ঘ শুনানির পরও মাদক মামলায় জামিন হয় আরিয়ানের। তবে এই জামিন পেতে মন্নতের রাজপুত্রকে অনেক শর্ত মানতে হয়েছে। দীর্ঘ লড়াইয়ে সাময়িক বিরতি পেয়েছেন আরিয়ান। পাশাপাশি ছেলেকে কাছে পেয়ে কিছুটাভশান্তি পেয়েছেন শাহরুখ।

তবে ধীরে ধীরে ছন্দে ফিরেছে খান পরিবার। এরই মধ্যে পেলেন আবারও এক হুমকি। এবারে বাদশার রাজপ্রাসাদ মন্নত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক যুবক। কিন্তু কে সেই যুবক? তবে এই হুমকির পর পুলিশ তদন্ত চালান। এরপর সেই যুবক মধ্যপ্রদেশের জবলপুর থেকে পলিশের জালে ধরা পড়ে। এরপর সেই গুণধরের ঠাঁই হয়েছে সোজা গরাদে। পুলিশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, এক উড়ো ফোনে মুম্বইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন গত সপ্তাহে। এবার সেই তালিকায় ছিল শাহরুখের ‘মন্নত’-ও।

মুম্বাই পুলিশের অফিসে আসা ওই উড়ো ফোনটিতে বাণিজ্যনগরীর বেশ কিছু জনবহুল এলাকায় ওই যুবক বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছিলেন। এরপরেই এই ঘটনার তদন্ত শুরু করেন মহারাষ্ট্র পুলিশ-প্রশাসন। এরপর সেই তদন্ত থেকে জানা যায়, সেই উড়ো ফোন এসেছিল মধ্যপ্রদেশের জবলপুর থেকে। এরপরেই মুম্বাই পুলিশের থেকে খবর যায় মধ্যপ্রদেশ পুলিশের কাছে। আর সেই তদন্ত থেকেই মধ্যপ্রদেশের জবলপুরের পুলিশ গ্রেপ্তার করেন জীতেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে। আপাতত মধ্যপ্রদেশ পুলিশের হেফাজতে রয়েছেন জীতেশ। এর পরে এই অপরাধীকে তুলে দেওয়া হবে মহারাষ্ট্র পুলিশের হাতে।

মধ্যপ্রদেশ পুলিশের দাবি, জীতেশ নামক ব্যক্তি মত্ত অবস্থাতেই ‘মন্নত’-সহ মুম্বইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার ওই হুমকি-ফোন করেছিলেন জীতেশ। এমনটা সে নাকি প্রথম নয় এর আগেও একাধিক বার একই ঘটনা ঘটিয়েছেন সেই ব্যক্তি। নিজের বৈবাহিক জীবনে কলোহের জেরেই নাকি এমন কাণ্ডকারখানা। প্রতিদিন জীতেশের সংসারে নিত্য ঝামেলা লেগেই থাকে। আর সেই থেকে শেষমেশ সেই রাগে খোদ কিং খানের উপরে রাগ মেটালেন জবলপুরের জীতেশ। তা অবশ্য জানা যায়নি তবে তদন্তের শেষে জানা যায়নি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026