টলিউড

অপু থেকে মিঠাই! পুষ্পার গানে রিল ভিডিও বানিয়ে ভাইরাল যেসব টেলি তারকারা

মিডিয়াতে এখন চর্চায় ‘পুষ্পা: দ্যা রাইজ’। এই ছবির প্রতিটি গান এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তারকা থেকে সাধারন সকলেই রিল ভিডিও বানাচ্ছেন এই ছবির গানগুলোর সাথে। বর্তমানে টলি থেকে টেলি তারকারা সকলেই মেতেছেন এই গানের সাথে। জি বাংলায় সম্প্রসারিত জনপ্রিয় ধারাবাহিকগুলির প্রতিটি তারকাই মেতে উঠেছেন পুষ্পার গানগুলোর সাথে। বর্তমানে তাদের সেই বানানো রিল ভিডিওগুলিই তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়।

সম্প্রতি মিঠাই ধারাবাহিকের মিঠাই রানীকে পুষ্পা ছবির ‘সামি সামি’ গানের তালে নাচতে দেখা গিয়েছে তার পর্দার ভাসুর সোমের সাথে। এর আগেও মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুকে একসাথে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে সোম অর্থাৎ ধ্রুব সরকারের সাথে। আবারো পুষ্পার এই গানে একসাথে ধারাবাহিকের চরিত্রের সাজেই রিল ভিডিওতে ধরা দিলেন তারা। সৌমিতৃষা কুন্ডু নিজের ইনস্টার পাতায় এই ভিডিওটি শেয়ার করেছেন নিজেই।

মিঠাইয়ের পরেই আসা যাক অপরাজিতা অপুর কথায়। ধারাবাহিকের দুই বোন অপু ও সুপু অর্থাৎ সুস্মিতা দে ও শতাব্দী নাগকে ধারাবাহিকে নিজেদের চরিত্রের সাজাই শুটিং সেটের আশেপাশেই ভিডিওটি বানাতে দেখা গিয়েছে। বোঝাই যাচ্ছে শুটিংয়ের মাঝে সাময়িক বিরতিতেই তারা বানিয়েছেন এই ভিডিওটি। তারা পুষ্পা ছবির অন্যতম জনপ্রিয় গান ‘শ্রীভাল্লী’র সাথে বানিয়েছেন রিল ভিডিও। সুস্মিতা দে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকেই শেয়ার করেছেন ভিডিওটি, যা এই মুহূর্তে ভাইরাল।

নীল ভট্টাচার্য ছোটপর্দার অত্যন্ত পরিচিত একটা মুখ। তিনি প্রায়ই নিজের বানানো ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তিনিও ‘উমা’ ধারাবাহিকের বেশকিছু তারকাদের নিয়ে দক্ষিণী ছবি পুষ্পার অন্যতম হিট গান ‘সামি সামি’তে মেতে উঠেছেন। রীতিমতো সকলকে নিয়ে বানিয়েছেন ভিডিও। শুটিংয়ের ফাঁকের অবসরেই বানিয়েছেন এই রিল ভিডিও, তা স্পষ্ট। তারাও সকলেই ধারাবাহিকের চরিত্রের সাজেই বানিয়েছেন এই রিল ভিডিও।

উল্লেখ্য, বর্তমানে সমস্ত তারকারাই এই মুহূর্তে মেতে উঠেছেন পুষ্প ছবির গানগুলির সাথে। সেগুলি ভাইরালও হচ্ছে ঝড়ের গতিতে। সম্প্রতি টেলিভিশন তারকাদের বানানো রিল ভিডিওগুলির মধ্যে এই তিনটি রিল ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026