ভাইরাল & ভিডিও

Yuvaan-Subhashree: মায়ের পথই বেছে নিল ইউভান, এখন থেকেই শুরু হয়েছে অভিনয়ের পাঠ শেখা

বর্তমানে সোশ্যাল মিডিয়ার সেনসেশন রাজ-শুভশ্রী পুত্র ইউভান। থেকে থেকেই তার একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। ছেলের ঘটনো বিভিন্ন কাণ্ডকারখানা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করে থাকেন এই তারকা দম্পতি। তবে মঙ্গলবার অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখে পড়ল ইউভানের অভিনয় দক্ষতা। তবে কি এখন থেকেই মায়ের কাছে তার অভিনয়ের পাঠ শেখা শুরু হয়ে গিয়েছে?

বাবা পরিচালক, মা অভিনেত্রী। তবে কি মায়ের পথই বেছে নিল সে? সম্প্রতি ইউভিনের ভিডিওটি দেখে এমন বেশ কিছু প্রশ্ন তুলেছেন অনেকেই। ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে তার ছেলেকে বলতে শোনা যাচ্ছে সে যেন হাসি নকল করে দেখায়। যেমন বলা তেমন কাজ। একেবারে গাড়ি নিয়ে খেলতে খেলতেই হাসি নকল করে দেখিয়ে দিল ঐ একরত্তি। তার অমন হাসি নকল করা দেখে তিনি তাকে জিজ্ঞেস করছিলেন, এটা তার হাসির অভিনয় নাকি কান্নার? তবে অভিনেত্রী কার হাসি নকল করে দেখাতে বলেছিলেন, তা অবশ্য জানা যায়নি। নিজের ছেলের এমন কাণ্ড দেখে রীতিমতো হেসে গড়িয়ে পড়লেন তিনি। এই ভিডিওটি মঙ্গলবার নিজের ইনস্টা প্রোফাইল থেকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এখনও দেড় বছর বয়স হয়নি তার।

কয়েকদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন এই তারকা দম্পতি। করোনা চলাকালীন তারা নিজেদের বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে আইসোলেশনে ছিলেন। সেইসময় নিজেদের একরত্তি ছেলের থেকে অনেকটাই দূরে ছিলেন। তাকে ঐ কদিন একেবারেই ছুঁতে পারেননি তারা। আইসোলেশনে থাকাকালীন ভিডিও কলে ছেলের সাথে কথা বলতেন অভিনেত্রী। তার ঝলক মিলেছিল রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ার পাতায়। সুস্থ হয়ে সবার প্রথমে ছেলের সাথে সময় কাটিয়েছেন এই তারকা দম্পতি তার ঝলক মিলেছে নেটদুনিয়ায়। বেশ অনেকদিন পর বাবা মাকে কাছে পেয়ে খুশি হয়েছিল ইউভান। সেটা ঐ একরত্তির চোখে-মুখেই স্পষ্ট ছিল।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026