ভাইরাল & ভিডিও

Viral: সন্তানকে কোলে নিয়ে খেলা করছে মা বাঁদর, মিষ্টি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা বর্তমান যুগে প্রত্যেকটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। রোজ রোজ প্রযুক্তির উন্নতি হচ্ছে। দেশের মধ্যে চলছে ডিজিটালাইজেশনের জোয়ার। এই লকডাউনের গৃহবন্দি দশাতে প্রত্যেক মানুষের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তাই তো এখন জনপ্রিয়তার শিখরে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি অ্যাপ। আর এখন কমবেশি সকলেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া সাইটের সাথে যুক্ত থাকে।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে নেটিজেনরা। আসলে ইন্টারনেট পরিষেবার দৌলতে এখন নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরা অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। তাই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কেউ কেউ নিজের নাচ, গান বা অভিনয় করার প্রতিভা ব্যক্ত করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এছাড়াও কোনো অবাক ঘটনা চাক্ষুষ করলে, সময় নষ্ট না করে নেটিজেনরা তা ক্যামেরাবন্দি করে এবং পরে এডিট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন পশু পাখিদের মিষ্টি অদ্ভুত কার্যকলাপ। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি মা বাঁদর তার সন্তানকে কোলে নিয়ে খেলা করছে। ছোট্ট বাঁদরছানাটি মায়ের সান্নিধ্য পেয়ে বেশ খুশি। আসলে পৃথিবীর কোনো ভালোবাসার সাথে মাতৃস্নেহের তুলনা করা ভুল হবে। মাতৃস্নেহ অপার মমতাময়ী এবং অত্যন্ত আবেগপূর্ণ। পৃথিবীতে কোনো কিছুকে হয়তো তার মায়ের থেকে কেউ বেশি ভালবাসতে পারে না। একজন মা নিজের স্নেহের মাধ্যমে তার সন্তানকে বড় করে তোলেন। ব্যাতিক্রম হয়নি ভাইরাল ভিডিও ওই বাঁদর এবং বাঁদরছানার মধ্যেও।

ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মা এবং সন্তানের কিউট মুহূর্তের প্রশংসা করে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে। ওই মা বাঁদরের মাতৃত্ব ও মমতাময়ী রূপের প্রশংসা করেছে একাংশ নেটিজেন। সব মিলিয়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে দাবানলের মত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026