বিনোদন

Iman Chakraborty: ‘আমার ছেলে মেয়েরা রীতিমতো কেঁদেছে!’ ফেসবুকে লাইভ এসে ট্রোলারদের তুলোধোনা করলেন ইমন চক্রবর্তী

বাংলা সংগীত জগতে একজন অন্যতম গায়িকা হলেন ইমন চক্রবর্তী। প্রাক্তন সিনেমার তুমি যাকে ভালোবাসো গানটি থেকেই ইমন চক্রবর্তীর উত্থান। এই গানটি সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এবং সমস্ত জায়গায় হয়েছিল ব্যাপক জনপ্রিয়। সেই সময় শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন ইমন চক্রবর্তী। তারপর থেকেই জনপ্রিয়তার শীর্ষে ইমন। গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ একটিভ। মাঝেমধ্যেই থাকে সোশ্যাল মিডিয়াতে লাইভ আসতে দেখা যায় তার জীবনের নানা ঘটনা নিয়ে।

তবে ইমন চক্রবর্তী এর আগেও নেটিজেনদের নানা রকমের কু-মন্তব্যের শিকার হয়েছেন বহুবার। তবে গায়িকা ইমন চক্রবর্তী কখনোই ছেড়ে কথা বলার মানুষ নয়। সম্প্রতি আরও একবার নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। যদিও লাইভে এসে সেই রোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সম্প্রতি আকাশ আটের একটি জনপ্রিয় অনুষ্ঠান গুড মর্নিং আকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। তার সঙ্গে ছিল তার একাধিক শিক্ষার্থীও। যথারীতি সেদিন একের পর এক গান করে সকলকে মুগ্ধ করেছিলেন গায়িকা এবং তার শিক্ষার্থীরা। এরকম একটি পর্বের ভিডিও ক্লিপ আকাশ আট চ্যানেলের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়, এবং সেখানেই ঘটে যায় বিপত্তি।

দেখা যায় কিছু কিছু মানুষ সেখানে অনেক বিরূপ মন্তব্য করেন। তাই নিয়ে এবারে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছেন গায়িকা ইমন চক্রবর্তী। সোমবার আচমকা লাইভে এসে, তিনি সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরেন। ফেসবুক লাইভে গায়িকা ইমন চক্রবর্তী জানালেন, ‘যেভাবে তাদেরকে অকথ্য ভাষায় বলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমার ছেলে মেয়েরা রীতিমতো কেঁদেছে।’ এদিন লাইভে গায়িকা আরও বলেন, প্রথম দিকে তিনি ভেবেছিলেন পাত্তা দেবেন না। কিন্তু পরে তার ছোট ছোট ছেলেমেয়েগুলোর কথা ভেবে তিনি প্রতিবাদ করেছেন। এমনকি এদিন যারা সুর কিংবা তাল নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা গানের ব্যাপারে কতটা জানেন সেই নিয়ে প্রশ্ন তুললেন গায়িকা ইমন চক্রবর্তী।

তবে ইমন চক্রবর্তী কখনোই কিন্তু খুব একটা ছেড়ে কথা বলেন না। তিনি মনে করেন, সবসময়ই নিজের বিরুদ্ধে ঘটা অন্যায় এবং আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। যতবারই তিনি এমন আক্রমণের শিকার হয়েছেন তিনি ততোবারই সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা সাংবাদিকদের, গর্জে তিনি উঠেছেন। তিনি এও বলেছেন তিনি না থাকাকালীন তার শিক্ষার্থীরা নাম তৈরি করবেন। কারণ তার ধারণা, নতুনকে আসতে হলে পুরনোকে জায়গা ছাড়তে হবেই। তবে খারাপের পাশাপাশি ভালো রয়েছে অবশ্যই। অনেকেই এই গানের অনুষ্ঠানের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে গানের অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে। এছাড়াও, শরীরের কথা চিন্তা করে তাকে উত্তেজিত হতেও বারণ করলেন অনেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026