প্রেম শুরু ‘ভালবাসা ডট কম’ এর সেট থেকে। সেই প্রেম গিয়ে পৌঁছায় বিয়ের পিঁড়ি পর্যন্ত। ‘ভালোবাসা ডট কম’ শেষ হয়ে গেলেও রাজা ও মধুবনীর সম্পর্ক বজায় ছিল। এবার সংসারে আসতে চলেছে নতুন সদস্য। অবশেষে অফিসিয়ালি মধুবনী ঘোষণা করলেন তাঁদের জীবনে নতুন সদস্য আসার কথা। ছবি পোস্ট করে মধুবনী লিখেছেন, “Jiboner ek notun adhyay aarombho hote cholechhe…… Ashirbaad korben shokkole…… Shobai bhalo thakben. Shustho thakben”
এর আগেও মধুবনী বালগোপালের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি কৃষ্ণ অথবা রাধারাণী হয়ে তাঁর কাছে আসছে।
এর পরপর টেলি অভিনেত্রী আরও একটি পোস্ট করে ইঙ্গিত দেন যে তাঁদের মধ্যে আরেকটি ভালবাসার মানুষ আসতে চলেছে। নেটিজেনরা তখনও বিষয়টি ধরতে না পারলেও অনেকেই আন্দাজ করেছিলেন যে ‘ওম-তোড়া’ র জীবনে তৃতীয় ভালবাসার মানুষের আগমন হয়তো ঘটতে চলেছে।
এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনী ব্যস্ত রয়েছেন তাঁর নতুন বিউটি পার্লার (মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো) নিয়ে। এই বছর পুজোর আগেই নতুন পার্লারের উদ্বোধন করেন অভিনেত্রী উত্তর কলকাতার আহিরিটোলায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…