দেশ

করোনা আক্রান্ত গোতির বাড়ির সদস্য, হোম আইসোলেশনে গৌতম গম্ভীর

পুজোর পর থেকেই আবার নতুন করে বাড়ছে দিল্লির করোনা গ্রাফ। আর তারই মাঝে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। এইদিন বিজেপি সাংসদ বলেন যে তার বাড়ির এক সদস্য করোনা পজিটিভ। আর এর সাথেই হোম আইসোলেশনে রয়েছেন তিনিও।

 

শুক্রবার টুইট করে এই কথা জানান বিশ্বকাপ জয়ী ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটার। ওইদিন তিনি তার টুইটারে লেখেন,”আমার বাড়িতে সম্প্রতি করোনার একটি কেস ধরা আমার বাড়িতে। তাই নিজেকে হোম আইসোলেশনে রেখেছি আমি। ইতিমধ্যেই আমি করোনার পরীক্ষা করিয়েছি। রিপোর্ট এখনও আসেনি। তবে শীঘ্রই আসবে করোনা রিপোর্ট। আমি সেই রিপোর্টেরই অপেক্ষায় আছি। আমি বুঝছি করোনার প্রকোপ। তাই প্রত্যেকের কাছেই করোনা সংক্রান্ত সমস্ত গাইডলাইন মেনে চলতে অনুরোধ করছি। সাবধানে থাকুন, সুস্থ থাকুন”। তারপর থেকেই ভেঙে পরেছেন তার ফ্যানেরা। অনুরাগীরা প্রার্থনা করছেন যাতে তার রিপোর্ট যেন নেগেটিভ আসে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে ক্রমে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রিপোর্ট হতে জানা গিয়েছে যে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৬,৮৭২ জন। ভারতে দৈনিক করোনা সংক্রমণের ক্রমে প্রথমে কেরল, আর ঠিক তার পরেই দিল্লি। করোনা সংক্রমণের সংখ্যায় মহারাষ্ট্রকে পিছনে ফেলে দিয়েছে দিল্লি। তবে এর মাঝে গম্ভীরের সচেতন দেখে প্রশংসায় পঞ্চমুখ তার অনুগামীরা। করোনা কেস ধরা পরার সাথে সাথেই বিন্দুমাত্র বিলম্ব না করে নিজে থেকেই আইসোলেসনে চলে যান গম্ভীর।

 

এইবার বাড়ি বসেই প্রতিটি আইপিএল ম্যাচ উপভোগ করছেন দিল্লি এবং কেকেআর এর প্রাক্তন অধিনায়ক। নিজে দলে থেকে তার অধিনায়কত্বের দমে দলকে দুইবার জিতিয়ে ছিলেন গম্ভীর। তাই বৃহস্পতিবার নিজের দলকে হারতে দেখে গম্ভীর লেখেন,”পন্থকে অনেকটা উন্নতি করতে হবে এখনও। ওকে ধোনির মতো হতে হবে, কয়েকটা ছয় হাঁকালেই কেউ ধোনি হয়ে যায়না। ওর ব্যাটিং বিভাগে উন্নতি একান্ত প্রয়োজন”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026