রাজ্য

বাংলা সবার আগে শান্ত হবে দেশ থেকে বিজেপি গেলে, বক্তব্য ফিরহাদের

“বাংলা সবার আগে শান্ত হবে দেশ থেকে বিজেপি গেলে” আজ ভাতৃদ্বিতীয়ার দিনে এমনটাই বলতে শোনা গেল কলকাতা পুরসভার বর্তমান প্রশাসন মণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যে পুর ও নগর উন্নয়ন্মন্ত্রী ফিরহাদ হাকিম। কেবল এখানেই থামেননি তিনি। এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তিনি বলেন,”দিলীপ ঘোষ খড়গপুরের যেখানে এমএলএ ছিলেন, সেখানেও বিজেপি জিতবেনা এইবার। জিতবে তৃণমূল।”

প্রতি বছরই চেতলার ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত থাকেন ফিরহাদ হাকিম। এইবার ও সেই রীতির অন্যথা হয়নি। কেবল উপস্থিত ই নন, এইদিন ভাইফোঁটা ও গ্রহণ করেন মন্ত্রী।

তারপর ই চেতলার সেই অনুষ্ঠানে বিজেপির দিকে বাক্যবাণ ছুঁড়তে দেখা যায় কলকাতা পুরসভার বর্তমান প্রশাসন মণ্ডলীর চেয়ারম্যানকে। তিনি বলেন,” বিজেপি চাইছে বাংলা কে গুজরাট বা বিহার বানাতে। সেটা তারা কখনওই পারবেন না। এখানে তো আর এইকাউন্টার করে রাজ্য শাসন করা যায়না। সেখান এই সব হয়। বাংলার সংস্কৃতি আলাদা, কৃষ্টি আলাদা, ফলে রাজনীতি টাও আলাদা। কারণ বাংলা কবিগুরু রবি ঠাকুরের, এই বাংলা কাজী নজরুল ইসলামের, এই বাংলা রামকৃষ্ণদেবের। সদা শান্তি বিরাজ করে এখানে।”

এর পাশাপাশি যখন তাকে শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থার প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন,” বাকি রাজনৈতিক দল এটি নিয়ে গুজব ছড়াচ্ছে।” তার সাথে তিনি আরও জানিয়েছেন যে বিজেপি দেশে কেবল আম্বানি ও আদানির রাস্তা খুলে দিয়েছে। অন্যশিল্পের কোন জায়গাই নেই। তাই বিজেপির ভারত ছেড়ে দেওয়া উচিৎ বলে জানিয়েছেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসন মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026