ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার কোনো আইসিসি ট্রফি জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। যে কাজটা বাংলাদেশের বড়োরা অর্থাৎ জাতীয় দল এতদিন করতে পারেনি তা করে দেখালো ছোটোরা অর্থাৎ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবার কোনো বড়ো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে এবং তা অর্জন করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ।
সেমিফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে অপরদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। শুরুর থেকেই ভারতকে চাপে রেখেছিল তারা। ওপেনার যশস্বী জয়সয়ালের ৮৮ এবং তিলক ভার্মার ৩৮ রানের উপর ভিত্তি করে ১৭৭ রান তুলতে সক্ষম হয় ভারত। মাঝে বৃষ্টি আরম্ভ হলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর ওভার কমে ৪৬ হয় এবং বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭০ যেটি ২৩ বল বাকি থাকতে থাকতেই ৭ উইকেটের বিনিময়ে অর্জন করে ফেলে বাংলাদেশ।
আরও পড়ুন : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশের বোলার তানজিম ইসলাম সাকিব ফলো থ্রু তে বল সংগ্রহ করে উইকেটে মারার পরিবর্তে ভারতীয় ওপেনার দিব্যাংস সাক্সেনার প্রায় মাথায় আঘাত করে দিয়েছিলেন। এরপর সাক্সেনাকে বোলারের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় এবং অন ফিল্ড দুই আম্পায়ার ব্যাপারটির মধ্যে হস্তক্ষেপ করেন। তারা বাংলাদেশি বোলারকে সতর্ক করে ব্যাপারটি মিটিয়ে দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…