ফের অপমানিত বোধ করলেন রাজ্যপাল। তার অভিযোগ, এদিন রাজ্য বাজেট সম্পর্কিত বক্তব্য রাখার সময় তাকে লাইভ দেখানো হয়নি। অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট সম্পর্কিত বক্তব্য লাইভ দেখানো হলেও তাকে বিশেষ পাত্তা দেওয়া হল না বলে তিনি অভিযোগ করেছেন। এদিন রাজ্য বাজেটের অধিবেশন ছিল। সেই অধিবেশনে তৃনমুল দ্বিতীয় বার ক্ষমতায় প্রথমবার বাজেট পেশ করেছে। এদিন রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখে দেওয়া বয়ানই পড়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু তার সেই বক্তৃতা লাইভ দেখানো না হওয়ায় তিনি কিঞ্চিৎ ক্ষুব্ধ।
সোমবার ট্যুইট করে ধনখড় প্রশ্ন করেন, “এমন ধরণের আচরণ কি মেনে নেওয়া যায়? রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে এমন ব্যবহার তার প্রতি করা কি অসহিষ্ণুতা নয়? এরপর তিনি অভিযোগের সুরে বলেন, ‘আমার মনে হয় সংবাদমাধ্যম ও জণগণ এটা নীরব দর্শকের মতো মেনে নেবে না।’
আরও পড়ুন : ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুত ফ্রীতে দেবে রাজ্য সরকার, বাজেটে বড় ঘোষণা
এখানেই শেষ নয়। রাজ্য সরকারকে আক্রমণ করতে সংবিধানের ধারা উল্লেখ করেন। এবং লেখেন, ‘সংবিধানের ১৭৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাজেটের আগে রাজ্যপালের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই গুরুত্বপূর্ণ ভাষণ রাজ্যপালের লাইভ দেখানো হয়নি। এমনকী মিডিয়াকেও বিধানসভার ভিতরে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। অথচ অর্থমন্ত্রীর বক্তব্যের সময় তার বাজেট ভাষণ লাইভ দেখানো হল।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…