নিউজ

বাজেটে তফসিলি জাতি, উপজাতি ও আদিবাসীদদের পেনশনের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করলেন। তাঁর বাজেটে পিছিয়ে পড়া মানুষদের জন্য নানা প্রকল্প ঘোষণা করা হয়েছে। তফশিলি জাতি ও উপজাতি এবং আদিবাসী প্রবীণদের জন্য নতুন দুটি প্রকল্পের ঘোষনা করলেন তিনি। তার এই ঘোষণায় বহু মানুষের উপকার হবে। তবে এই দুটি প্রকল্প প্রবীণদের জন্য। ২০২১ বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেটে তফশিলি জাতির জন্য বন্ধু এবং আদিবাসী ও তফশিলি উপজাতি সম্প্রদায়ের বয়ষ্ক মানুষদের জন্য জয় বাহার প্রকল্পের প্রস্তাব দিয়েছেন।

অর্থমন্ত্রী অমিত মিত্র প্রস্তাব দিয়েছেন রাজ্যের ৬০ বছরের উপর যাদের বয়স,সেইসব তফশিলি জাতির মানুষেরা অবশ্যই যদি তারা অন্য কোনও পেনশন না পায় তাহলে তাঁদের মাসিক এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। প্রায় ২১ লক্ষ মানুষ সুবিধা পাবেন এই প্রকল্পে। বাজেটে তফশিলি জাতি ছাড়াও তফশিলি উপজাতি ও আদিবাসী প্রবীণদের জন্যও বাজেটে পেনশনের প্রস্তাব রাখা হয়েছে।

আরও পড়ুন : ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুত ফ্রীতে দেবে রাজ্য সরকার, বাজেটে বড় ঘোষণা

জয় বাহার প্রকল্পে আদিবাসী ও তফশিলি উপজাতি যাদের বয়স ৬০ বছরের বেশি সেইসব আদিবাসী ও তফশিলি উপজাতির মানুষ যাঁরা অন্য কোনও পেনশন পান না, মাসিক এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাবেন তারা। এই প্রকল্পের দ্বারা উপকৃত মানুষের সংখ্যা প্রায় চার লক্ষ মানুষ। এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা খরচ হবে আগামী বছরে। জয় বাহার এবং বন্ধু উভয় প্রকল্পেই মাসিক এক হাজার টাকার পেনশন পাবেন প্রবীণ তফশিলি জাতি, উপজাতি ও আদিবাসী মানুষরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026