নিউজ

বিদেশ থেকে আগত যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হবে, ঘোষণা বাংলার

চিনের উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে কেন্দ্র করে আতঙ্কিত গোটা বিশ্ব। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজারের বেশি প্রাণহানি হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।

করোনা নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ বিভিন্ন রকম সতর্কতা জারি করছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বাংলাদেশের আন্তঃবাহিনি জনসংযোগ পরিদফতর (আইএসপিআরের) পক্ষ থেকে জানানো হয় বিমান থেকে বিমানবন্দরে নামার পরমুহূর্তেই যাত্রীদের যেতে হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

আরও পড়ুন : করোনাভাইরাস : মতুয়া মেলা বন্ধের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর আকার নিচ্ছে, ভাইরাস সংক্রমণের দিক চিন্তাভাবনা করে সরকার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন রাজউক অ্যাপার্টমেন্ট কোয়ারান্টাইন, এই দুটি কোয়ারান্টাইনের দায়িত্ব তুলে দিয়েছেন। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন সংকটজনক এলাকায়  প্রয়োজনে লকডাউন করা হবে।

বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং এবং প্রয়োজনীয় ইমিগ্রেশন সম্পূর্ণ হওয়ার পর তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হবে।তাদের বিমানবন্দর থেকে কোয়ারান্টাইনে পাঠানো, কোয়ারান্টাইনে খাওয়া ও সেবা থেকে শুরু করে ডিজিটাল ডাটা এন্ট্রি, প্রভৃতি দিক তারা দেখবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026