নিউজ

দায়িত্বজ্ঞানহীনতার নজির, করোনা নিয়ে কলকাতার একাধিক স্থানে ঘুরলেন দ্বিতীয় আক্রান্ত ব্যক্তি

দায়িত্বজ্ঞানহীনতার নজির আরও একবার, শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্ত। তার পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁর বয়স্ক ঠাকুরদা এবং ঠাকুরমাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হচ্ছে। কলকাতায় লন্ডন ফেরত দ্বিতীয় করোনা আক্রান্ত কলকাতায় ফিরে ঘুরে বেড়িয়েছে একাধিক স্থানে।

গত ১৩ তারিখ লেক রোডের বাসিন্দা ২২ বছর বয়সী এই যুবক কলকাতায় ফেরেন, বাড়িতে ফিরে পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে বিমানবন্দরে। ১৪ দিন বাড়ি থেকে কোথাও বেরতে নিষেধ করা হয়েছিল।
নিজের এবং বাকি মানুষের সুরক্ষার কথা না ভেবে বেপরোয়া ভাবে ঘুরে বেরিয়েছেন একাধিক স্থানে। ওই যুবকের বাবার ব্যবসা বাথরুম ফিটিংসের, দু’টি দোকানের মধ্যে একটি কালীঘাট এলাকার এসপি মুখার্জি রোডে।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে ভারতে পঞ্চম মৃত্যু

জানা যায় এই দোকানে গত কয়েকদিনে অনেকবার দেখা গেছে তাকে। ঘুরে বেড়িয়েছেন আবাসনের সর্বত্র, গেছেন শপিং মল, রেস্তরাঁতেও। বহু মানুষের সংস্পর্শে এসেছেন। কালীঘাটের বাসিন্দাদের অভিযোগ তাকে দোকানে দেখে বারবার বারণ করা সত্বেও সে বা তার বাবা কথা কানে নেয়নি। তাদের এই দায়িত্বজ্ঞানহীনতার ফলে যে অনেক মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সে বাড়িয়ে দিয়েছে তেমনটাই মনে করা হচ্ছে।গত ২-৩ দিন ধরে সর্দি-কাশির উপসর্গ দেখা দিলেও তা এড়িয়ে গেছে সে।

এই যুবক যে আবাসনে থাকেন, সেই আবাসনেই দক্ষিণ কলকাতার এক মেয়র পারিষদের ফ্ল্যাট আছে। তিনি এই প্রসঙ্গে মন্তব্য করে জানান আবাসনের কমপক্ষে ২৫০ বাসিন্দা সহ, গাড়ির চালক, পরিচারক-পরিচারিকা মিলিয়ে বৃহওর সংখ্যার মানুষকে আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে সে। গতকাল কালীঘাট থানার পুলিশের নজরে আনেন স্থানীয় বাসিন্দারা।পুলিশের তরফে যোগাযোগ করা হয় স্বাস্থ্য দফতরে, এবং তারা ওই যুবকের পরিবারের সাথে কথা বলে তাঁকে ভর্তি করে। ওই মেয়র জানিয়েছেন কয়েকশো মানুষের জীবন বিপন্ন করেও কোনো অনুতাপ নেই যুবকের বাবার। ফোনে তিনি বলেন তাঁর ছেলের বাইরে যাওয়ার কথা অস্বীকার করে বলেন তার ছেলে যে বাইরে বেরিয়েছে সেই প্রমাণ কি কেউ দিতে পারবে,  যারা প্রশ্ন করছে তারাই বেশি আতঙ্ক ছড়াচ্ছেন বলেও তিনি মত প্রকাশ করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026