বিনোদন

বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে বিতর্কে জড়ালেন বলি অভিনেত্রী সারা আলি খান

কৌশিক পোল্ল্যে: হিন্দি সিনেমা জগতের নতুন নায়িকা সারা আলি খান তার কেরিয়ার শুরুর প্রথমদিকেই জড়িয়ে গেলেন নানারকম বিতর্কে, ধর্ম নিয়ে আবারো হল গোঁড়ামি। ধর্মগুরুদের রোষের শিকার হলেন এই অভিনেত্রী।

চলতি মাসে মাত্র কয়েকদিন আগেই করোনা আতঙ্কে সকলের মঙ্গলকামনায় সারা পুজো দিতে যান বেনারসের কাশী ও বিশ্বনাথধামে। পুজো সেরে তিনি সেই শহরটি একটি ভিডিয়োর মাধ্যমে ঘুরিয়ে দেখান তার অনুরাগীদের। আর এখানেই ঘটে ঘোর বিপত্তি।

আরও পড়ুন : পরনে কালো বিকিনি, সি বিচে একান্তে ঝুমা বৌদি

ধর্ম অনুযায়ী সারা আলি খান মুসলমান হওয়ায় তার বিশ্বনাথ মন্দিরে প্রবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কাশির বৈদ্যুতিন বিভাগের কর্মকর্তারা। সেই সঙ্গে ক্ষোভে ফুঁসছেন পুরো ধার্মিক মানুষজন। তাদের বক্তব্য ধার্মিক তীর্থকেন্দ্র দিক থেকে এতটা অসচেতনতা ছড়ায় কীভাবে। সারার সঙ্গে ছিলেন তার মা অমৃতা সিং, জন্মসূত্রে তিনি হিন্দু হওয়ায় তার দিকে কেউই আঙুল তোলেননি ফলে কাশির কর্মকর্তাদের রোষের শিকার হলেন সারা আলি খান।

উক্ত সময়ে ওই এলাকাতেই তার ছবির শ্যুটিং এর কাজে গিয়েছিলেন সারা। এর আগেও বহুবার মন্দির দিয়েছেন পুজো। কিন্তু এবার তার মন্দির সংলগ্ন বাজারে অনাধিকার প্রবেশ মেনে নিতে পারেননি অনেকেই। এ নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সারার তরফে আসেনি। তবে একটা গুরুত্বপূর্ন প্রশ্ন তো থেকেই যায়, আজও কী ধর্মের বেড়াজাল ভেঙে আমরা সত্যিই আধুনিক হতে পেরেছি? মধ্যযুগীয় গোঁড়ামি ফেলে রেখে সম্প্রীতির গান শুরু হতে তবে কী আরও কালবিলম্ব রয়েছে! কিছু ভাবলেন?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026