করোনার দ্বিতীয় আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে গোটা ভারতবাসী। এরমধ্যে আগেভাগে সাবধান হয়েছে ভারতের পড়শি বাংলাদেশ। যাতে না বর্ডার টপকে করোনা আমদানি হয় তার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। তারা আগামী দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২৬ এপ্রিল থেকে আগামী ৯ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। এছাড়া গত ১৪ এপ্রিল থেকে এমনিতেই দু’দেশের মধ্যে উড়ান পরিষেবা বন্ধ আছে। এইসময় বৈধ ভিসা পাসপোর্ট থাকলেও সড়কপথে বাংলাদেশে প্রবেশ করা যাবে না।
আসলে ভারতের করোনা পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন দৈনিক সংক্রমনের গগনচুম্বী রূপ দেখলে গা শিউরে ওঠে। গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ। এরপরেও এই মিউট্যান্ট স্ট্রেন যে আরও ভয়ঙ্কর হবে তা বোঝাই যাচ্ছে। তাই আগে থাকতে সাবধান হতে বাংলাদেশের বিদেশমন্ত্রীর একে আব্দুল মোমেন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এখন কিছুদিনের জন্য বাংলাদেশ ভারতের কেউ প্রবেশ করতে পারবে না বা বাংলাদেশ থেকেও কেউ ভারতে আসতে পারবে না। তবে চলবে ব্যবসা-বাণিজ্যের কাজ। কিন্তু হঠাৎ সিদ্ধান্তে ঘটেছে বিপত্তি।
বাংলাদেশ সরকারের হঠাৎ এই ঘোষণায় বিপাকে পড়েছে বহু মানুষ। অনেকেই বিভিন্ন কাজের সূত্রে বাংলাদেশ থেকে ভারতে এসে থাকে। বর্ডার বন্ধ হয়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছে। পেট্রোপোল সীমান্তে বহু মানুষ ভিড় জমিয়েছে। অনেকেই বলেছে বর্ডার বন্ধ হবার কিছু দিন আগে অন্তত জানানো দরকার ছিল বাংলাদেশ সরকারের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…