বিনোদন

অস্কারে স্মরণ প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে, ‘সম্মানিত হলাম’ বললেন মেয়ে পৌলমী

শিল্পীর মৃত্যু হয় না। তিনি বেঁচে থাকেন তাঁর শিল্পের মাধ্যমে। তাঁর স্মৃতি প্রতি মুহূর্তে নস্টালজিক করে তোলে তাঁর অনুরাগীদের। 26শে এপ্রিল 93তম অস্কার অ্যাওয়ার্ডে ভারতের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (soumitra chatterjee)-কে ভার্চুয়ালি স্মরণ করা হল। একইসঙ্গে স্মরণ করা হল অভিনেতা ইরফান খান (irfan khan), সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput), কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া (Bhanu athaiya), শন কনারি (Sean connery), ক্রিস্টোফার প্লামার (Christopher plummer), শ‍্যাড বোসম‍্যান ( Chadwick boseman)-কেও। অ্যাকাডেমির তরফে অনলাইন একটি বিবৃতি দিয়ে বলা হয় এই শিল্পীদের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি যা কোনোদিন পূরণ হবার সম্ভাবনা নেই।

এরপরেই একটি সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বোস (poulami bose) বলেন, সৌমিত্রবাবু কোনোদিন কোনো পুরস্কার নিয়ে মাথা ঘামাতেন না। তিনি আজীবন নিজের সৃষ্টিশীলতায় মগ্ন থেকেছেন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ‘বাবি’ অর্থাৎ সৌমিত্রবাবুর এই প্রাপ্তিতে পৌলমী যথেষ্ট সম্মানিত বোধ করেছেন। তিনি চান পৃথিবী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে এভাবেই মনে রাখুক। আপাতত পৌলমী সৌমিত্রবাবুর কাজগুলি গুছিয়ে আর্কাইভ করার জন্য উদ্যোগ নিচ্ছেন।

গত বছর করোনায় আক্রান্ত হয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন সৌমিত্রবাবু। পরে করোনামুক্ত হলেও তাঁর মস্তিষ্ক, ফুসফুস ও মূত্রথলিতে পুরানো ক্যান্সারের সংক্রমণ শুরু হয়। ফলে শেষরক্ষা হয়নি। ভারতবর্ষ হারায় তার ‘অপু’কে। সৌমিত্রবাবুর শেষ ছবি ছিল ‘অভিযান’ যা ছিল তাঁর বায়োপিক এবং ‘বেলাশুরু’। বেলা শুরুর অভিযানে রইলেন না অপু, পড়ে রইল মুকুটটা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026