ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পদ্মার ইলিশ রফতানিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। এর ফলে রাজ্যে ঢুকেছে পদ্মার ইলিশ। কিন্তু ঠিক তার পরেই নয়াদিল্লির তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে পেঁয়াজ রফতানি। এর ফলে বাংলাদেশে কার্যত পেঁয়াজের দাম আকাশছোঁয়া। সোমবার রফতানি বন্ধ করেছে ভারত সরকার। আর তারপর থেকেই কার্যত ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। ভারত সরকারের পক্ষ থেকে ঢাকাকে কিছু না জানিয়েই এই রফতানি বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে শেখ হাসিনার সরকার। আর যেহেতু ভারত থেকে পেঁয়াজ রফতানি বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে, সেহেতু এখন তুরস্ক ও মিশরের মতো অন্যান্য দেশের থেকে পেঁয়াজ আমদানি করার কথা ভাবছে বাংলাদেশ।
ঢাকার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে পেঁয়াজের দাম কেজি প্রতি 120 টাকা পেড়িয়েছে। এমনকি বেশিরভাগ দোকানে পেঁয়াজ নেই। অনেকে আবার বেশি বেশি করে পেঁয়াজ কিনে নিয়ে বাড়িতে সংগ্রহ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের তরফ থেকে ট্রাকে করে 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। কিন্তু সেখানেও অস্বাভাবিক লাইন। যার ফলে দু’কেজির বদলে মাত্র এক কেজি করেই মাথাপিছু পেঁয়াজ দিতে পারছে বাংলাদেশ সরকার।
পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করার কথা ভেবেছে বাংলাদেশ সরকার। যদিও সেই পেঁয়াজ জাহাজ করে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে অক্টোবর হয়ে যাবে বলে মনে করছে বাংলাদেশ কূটনৈতিক মহল। আর ততদিন পেঁয়াজ নিয়ে এই হয়রানি বাংলাদেশবাসীকে ভোগ করতে হবে বলেই মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…