কলকাতা: আজ, বৃহস্পতিবার মহালায়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা আর এই দিনেই গত কয়েক বছর ধরে শহিদ দলীয় নেতাদের উদ্দেশ্যে তর্পণ করে রাজ্য বিজেপি নেতৃত্ব। করোনা পরিস্থিতির মধ্যেও সেই আয়োজন করা হয়েছিল। যদিও বাগবাজার ঘাটে এই তর্পণ করার উদ্দেশ্যে তৈরি করা মঞ্চ কার্যত ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ। কোনওরকম মঞ্চ করে এই অনুষ্ঠান করা যাবে না বলে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর তাই তর্পণ সেরে গঙ্গার ঘাট থেকে ওঠার সময় পুলিশদের কার্যত কড়া ভাষায় হুমকি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশদের উর্দি খুলে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
বিজেপি নেতা এই প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা দিয়ে নাটক করছেন। দূর্গাপুজো করা যাবে না। তর্পণ করা যাবে না। সনাতন ধর্ম পালন করা যাবে না। তাহলে কী করবে রাজ্যবাসী? আসলে মুখ্যমন্ত্রীর হয়তো মনে ছিল না যে, আজ মহালয়া। মনে থাকলে হয়তো আজকের দিনটা তিনি লকডাউন হিসেবে ঘোষণা করতেন।’ এভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজু।
শুধু তাই নয় এরপর পুলিশদের হুমকি দিয়েছেন বিজেপি নেতা। গন্ধেশ্বরী ঘাটে তর্পণ সেরে ওঠার সময় তিনি বলেন, যারা তর্পণের মঞ্চ ভেঙেছে, তাদের উর্দি খুলে নেব।’ মহালয়ার শুভক্ষণে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তরজা কার্যত তুঙ্গে, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…