বিনোদন

৮ই জুন রাতে ১০০ নম্বর ডায়াল করেছিল সুশান্তের ম্যানেজার দিশা, দানা বাঁধছে নতুন রহস্য

‘দিশার মৃত্যু কোনও ভাবেই মেনে নিতে পারেনি সুশান্ত। শুধুই কেঁদে চলেছিল। একসময় অজ্ঞানও হয়ে পড়ে। আমার আর সুশান্তের দিদির সামনেই সবটা ঘটেছে ‘- ঠিক এমনটাই জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুতের কাছের বন্ধু সিদ্ধার্থ পিঠানি। উল্লেখ্য, সুশান্তের পুরনো ম্যানেজার অসুস্থ হয়ে পড়ায় দিশাই আবার সব সামলাচ্ছিলেন। কিন্তু গত ৮ই জুন দিশা সালিয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। মালাডের বহুতলের নিচে দিশার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঠিক তাঁর কিছুদিন পরেই অর্থাৎ ১৪ ই জুন সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয় তারই ফ্ল্যাট থেকে। দুটি ঘটনাই আত্মহত্যা বলে চালায় মুম্বাই পুলিশ।

এরপর সুশান্তের মৃত্যু নিয়ে জলঘোলা হলে ফের চাঙ্গা হয়ে ওঠে দিশা সালিয়ানের মৃত্যুর কেস। উল্লেখ্য, দিশার মা বাবা উভয়েই তাঁদের মেয়ের মৃত্যুকে নিছক আত্মহত্যা বলেই দাবি করেছিলন, এমনকি পুলিশের কাছেও কোন অভিযোগ করেননি তাঁরা।

উল্টোদিকে দিশার মৃত্যুর খবর শুনে দিশার ঘনিষ্ঠ বন্ধু রেশমি দেশাই বলেন, তাঁদের সম্প্রতি সিমলা যাওয়ার প্ল্যান ছিল। তিনি সংবাদমাধ্যমে জানান, “দিশার আত্মহত্যার খবর পেয়ে খুব অবাক হয়েছিলাম ৷ ভাবতেই পারিনি এরকমটা হতে পারে ৷ আসলে, তাঁর আগের দিনই আমাদের কথা হয় ৷ সিমলা যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম আমরা আর তা নিয়েই আলোচনার জন্য দেখা করার কথা ছিল আমাদের ৷ তবে হঠাৎ করে ওর মৃত্যুর খবরে চমকে যাই ৷ একটা মেয়ে যে ঘোরার প্ল্যান করে, সে কীভাবে আত্মহত্যা করতে পারে?”

এর পাশাপাশি যেই খবর সামনে আসে তা হল, দিশার মৃত্যুর কিছু ঘণ্টা আগে দিশা ১০০ ডায়াল করেছিলেন। যদি তিনি আত্মহত্যাই করে থাকেন তবে কেন তিনি ১০০ ডায়াল করবেন? আদৌ কি দিশা আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকেও খুন করা হয়েছিলো? এই নিয়েই প্রশ্ন রাখেন বিজেপি সাংসদ নিতিশ রানে।

চলুন দেখে নিই দিশার লাস্ট পার্টির ভিডিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026