নিউজ

বাংলাদেশের LPG Gas সিলিন্ডারের দাম কি ভারতের থেকে কম? জানুন দুই দেশের ডিসেম্বর মাসের লেটেস্ট রেট

গ্যাসের দামের উত্থান পতন লেগেই থাকে গোটা বছর। সামনেই দেশের একাধিক রাজ্যে রয়েছে নির্বাচন। তাই নতুন মাসে অর্থাৎ ১ ডিসেম্বর থেকে ভারতে এলপিজি গ্যাসের দাম পরিবর্তন হয়েছে। ১ ডিসেম্বর থেকে তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১ টাকা বাড়িয়েছে। এই মাসে দেশের রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য আপনাকে ১৭৯৬.৫০ টাকা খরচ করতে হবে। এর আগে ১৬ নভেম্বর এর দাম কমিয়ে ১৭৭৫.৫০ টাকা হয়েছিল। আজ থেকে মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ১৭৪৯ টাকা, কলকাতায় ১৮৮৫.৫০ টাকা, চেন্নাইতে ১৯৬৮.৫০ টাকা। অন্যদিকে, ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করেনি। কলকাতায় ৯২৯ টাকায় পাওয়া যাচ্ছে এই গ্যাস সিলিন্ডার।

অন্যদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশেও গ্যাসের দামের হেরফের চলছে। বিশেষ করে বাংলাদেশী টাকার সাথে ডলারের তারতম্যের জন্য গ্যাসের দাম পরিবর্তন হচ্ছে। ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ডিসেম্বরের জন্য ২৩ বাংলাদেশী টাকা বাড়িয়ে ১৪০৪ বাংলাদেশী টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত এলপিজি (অটো গ্যাস) এর দাম প্রতি কেজি প্রায় ৬৪.৪৩ বাংলাদেশী টাকা নির্ধারণ করা হয়েছে, যা এক মাস আগে ছিল ৬৩.৩৬ বাংলাদেশী টাকা। তবে সরকারি কোম্পানিগুলোর সরবরাহকৃত এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন গতকাল রোববার অর্থাৎ ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে এক সংবাদ সম্মেলনে জানান। বৈশ্বিক বাজারে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও অভ্যন্তরীণ বাজারে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম বেড়েছে এলপিজির বাংলাদেশে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026