টেক বার্তা

৩৮ বছর আগে রয়্যাল এনফিল্ড খুব সস্তা ছিল, হাতখরচের টাকায় বুলেট

বুলেট অনেকেরই খুব পছন্দের একটা বাইক। আগের মতো এখনও বাইক প্রেমীদের মধ্যে এই বাইক নিয়ে চর্চা রয়ে গিয়েছে। বর্তমানে অনেক এনফিল্ড বাইক নিয়ে অনেক আলোচনা হয়। রয়্যাল এনফিল্ড বুলেট মানুষের হৃদয়ে রাজত্ব করছে। বৃদ্ধ থেকে শুরু করে তরুণ সবাই সমীহ করে চলে এই টু হুইলারটিকে। যদি এর দামের কথা জিজ্ঞাসা করেন তাহলে জেনে রাখা ভালো যে রয়্যাল এনফিল্ড বাইকের দাম এখন এক লাখ টাকার বেশি। কিন্তু আপনি কি জানেন যে আগে এর দাম আগে খুব কম ছিল। আসুন আপনাকে এটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়ায় কখন কি ভাইরাল হয় সেটা বলা মুশকিল। একটি পুরানো বিলের ছবি খুব দ্রুত ভাইরাল হচ্ছে। ১৯৮৬ সালে কেনা রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ এর একটি বিল ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই বিলের দাম দেখে আপনি অবাক হয়ে যাবেন। আজ যে দামে একটি ভাল স্মার্টফোন পাওয়া যায় না তখন সেই দামে একটি রয়্যাল এনফিল্ড বুলেট কিনে নিতে পারত মানুষ। ভাইরাল হওয়া এই বিল অনুযায়ী বাইকটির অন-রোড মূল্য ১৮,৭০০ টাকা। আপনি জেনে অবাক হবেন যে এই বিলটি ৩৬ বছরের পুরানো। এই বিলটি আনুমানিক ১৯৮৬ সালের।

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ স্ট্যান্ডার্ড মডেলের ভাইরাল বিল জারি করেছিল ঝাড়খণ্ডের সন্দীপ অটো কোম্পানি। খুব কম লোকই এই সম্পর্কে জানেন। এই রয়্যাল এনফিল্ড বুলেটটি ১৯৮৬ সালে এনফিল্ড বুলেট নামে পরিচিত ছিল। সে সময় আজকের মতো এই মোটরসাইকেলটি তার শক্তিশালী মানের জন্য বাজারে পরিচিত ছিল। ওই সময় এই বাইকটি পুলিশের কাজে ব্যবহৃত হতো। প্রকৃতপক্ষে রয়্যাল এনফিল্ড বুলেট কোম্পানির প্রাচীনতম বাইকগুলির মধ্যে একটি। এরই মধ্যে খবর, খুব শিগগিরই ভারতে লঞ্চ হতে চলেছে ৬৫০ সিসি ইঞ্জিনের নতুন বুলেট। রয়্যাল এনফিল্ড বুলেট বাজারে লঞ্চ হচ্ছে মাত্র ৩৫০ সিসি ও ৫০০ সিসি ইঞ্জিন অপশন নিয়ে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026