নয়াদিল্লি: ইন্টার্নেশনাল মানিটারি ফান্ড বেশ খানিকটা বেকায়দায় ফেলে দিল মোদি সরকারকে। আইএমএফ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে, বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি পেয়েছে। এমনকি সেই বৃদ্ধির হার ভারতকে পেছনে ফেলে দিয়েছে বলে খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই বিরোধী শিবির তথা কংগ্রেসের নিশানায় এসেছে বিজেপি সরকার বা মোদি সরকার।
জানা গিয়েছে ২০২০ সালে বাংলাদেশের সম্ভাব্য মাথাপিছু জিডিপি ৪ শতাংশ বেড়ে হতে পারে এক হাজার ৮৮৮ ডলার৷ যেখানে ভারতের সম্ভাব্য মাথাপিছু জিডিপি ১০.৫ শতাংশ কমে হতে পারে এক হাজার ৮৭৭ ডলার৷
আর এই রিপোর্টকে হাতিয়ার করে মোদি সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি টুইট করে বলেছেন, ‘পাঁচ বছর আগেও যেখানে ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে ২৫ শতাংশ বেশি ছিল, সেখানে আইএমএফ-এর রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশের চেয়ে পিছিয়ে যেতে পারে৷ সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে মোদী সরকারের ব্যর্থতার এটাই সব চেয়ে বড় উদাহরণ৷’ এভাবেই মোদি সরকারকে একহাত নিয়েছেন রাহুল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…