নিউজ

লাদাখ এবং জম্মু-কাশ্মীর নিয়ে চিনকে সাফ বার্তা কেন্দ্রের

নয়াদিল্লি: লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা একদিকে যেমন অব্যাহত রয়েছে, সেই সময় জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা এটাই জানান দিচ্ছে যে, দুই দিক থেকেই ভারতকে নাস্তানাবুদ করতে চাইছে চিন এবং তার সঙ্গে হাতে হাত মিলিয়েছে পাকিস্তান। আর ঠিক এমন সময় লাদাখ এবং জম্মু কাশ্মীর নিয়ে চিনকে সাফ বার্তা দিল কেন্দ্র। লাদাখ ল, জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আছে এবং থাকবে৷ এভাবেই কড়া ভাষায় চিনকে বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার চিনের নেই বলেও সেই বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে৷

সম্প্রতি চিনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, লাদাখকে বেআইনিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে ভারত এবং তারা এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না৷ আর চিনের এই বিবৃতিকেই কার্যত নস্যাৎ করল বিদেশমন্ত্রক। এদিন লাদাখ এবং জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যাখ্যা করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমরা আশা করি অন্যান্য দেশ যেমন চায় ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, ঠিক একই ভাবে তারাও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবে৷’

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রক রাজনাথ সিং লাদাখ, অরুণাচল প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বেশ কিছু সেতুর উদ্বোধন করেন৷ ভবিষ্যতে ভারতীয় সেনাদের অনেক সাহায্য করবে এই সেতুগুলি, এমনটাই আশাবাদী কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026